• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঢাকা ও আশপাশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন বড় মূলধনের কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত বাধ্যতামূলক করা হবে : অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি স্বাস্থ্য খাত সংস্কারের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী রামিসা হত্যাকাণ্ডের চার্জশিট দ্রুত দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের প্রয়োজনে মাঠে ছিল, এখন ব্যারাকে ফিরছেন সেনাসদস্যরা: সেনাপ্রধান রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবী থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না: ভূমি প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,দাউদকান্দি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার মেঘনা-গোমতী সেতু থেকে রায়পুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে এই যানজট শুরু হয়। এ ঘটনায় দুর্ভোগে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
দাউদকান্দির গৌরীপুর মুন্সী ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মরিয়ম আক্তার বলেন, তিনি সকাল সাতটায় ঢাকা থেকে বাসে করে রওনা দেন। পথে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ও দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর কাছে পৌঁছে যানজটে আটকা পড়েন। যানজটের কারণে ৫০ কিলোমিটারের পথ যেখানে সাধারণত ৫০ মিনিটে অতিক্রম করা যায় তা পাড়ি দিতে তাঁর সোয়া দুই ঘণ্টা লেগেছে। প্রচণ্ড গরমের মধ্যে যানজটে আটকা পড়ে বাসে বসে থেকে অনেক কষ্ট পেয়েছেন তিনি।
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি গ্রামের চিকিৎসক রিয়াজুল ইসলাম বলেন, তিনি ঢাকা থেকে গ্রামের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সকাল সাড়ে সাতটায় ঢাকার গুলিস্তান থেকে মতলব এক্সপ্রেসের বাসে ওঠেন। দাউদকান্দি অংশে পৌঁছে যানজটে আটকা পড়েন। পরে ১০ কিলোমিটার মহাসড়ক অতিক্রম করতে তাঁর ১ ঘণ্টা ১০ মিনিট সময় লাগে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সন্দীপ সাহা গণমাধ্যমকে বলেন, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অতিরিক্ত ও এলোপাতাড়ি যানবাহন চলাচলের কারণে ঢাকাগামী সড়কের মেঘনা-গোমতী সেতু এবং চট্টগ্রামগামী সড়কের মেঘনা সেতুর টোল আদায়ে বিলম্ব হচ্ছে। এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট নিরসনে দাউদকান্দি হাইওয়ে থানা–পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category