• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Headline
ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১ হাজার ১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে: তথ্য প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী দুবাইয়ে নিজের নামে ৫৬ তলা ভবন, নেচে উদ্বোধন করলেন শাহরুখ ২৫ হাজার কোটির মালিক কাব্য মারানকে বিয়ে করলেন অনিরুদ্ধ রবিচন্দর শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল— সতর্ক জামাল তুরস্কের ফার্স্ট লেডির দেয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন এক বছরের জন্য মাঠের বাইরে সাদ উদ্দিন! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ফিরে যাচ্ছেন চীনা শিক্ষার্থীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে : রিজভী

তথ্য কমিশন থাকবে নিরপেক্ষ, প্রতিশ্রুতি নতুন প্রধান তথ্য কমিশনারের

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: তথ্য কমিশন জনগণের পক্ষে থাকবে না, সরকারের পক্ষেও থাকবে না; তথ্য কমিশন নিরপেক্ষ থাকবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কমিশনের কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে প্রধান তথ্য কমিশনার এ কথা বলেন।
গত ১৭ অক্টোবর প্রধান তথ্য কমিশনার ও অপর দুই তথ্য কমিশনার নিয়োগের মধ্য দিয়ে দুই বছর ধরে চলা অচলাবস্থা কাটিয়ে ওঠার উদ্যোগ নিয়েছে তথ্য কমিশন। ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের পর তৎকালীন কমিশন পদত্যাগ ও সরিয়ে দেওয়া হয়। এরপর অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন কমিশন গঠন করা হয়নি। বিএনপি ক্ষমতায় আসার আট মাস পর নতুন কমিশন গঠন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহরিন ইসলাম খান প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান। অপর দুই তথ্য কমিশনার হলেন সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন।
সংবাদ সম্মেলনে নতুন কমিশনের প্রথম ১০০ দিনের অগ্রাধিকার ও বিভিন্ন কর্মপরিকল্পনা তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। তিনি বলেন, কমিশনের প্রথম কাজ হবে মানুষকে জানানো, তথ্য কমিশনের কাজ কী। এ লক্ষ্যে প্রথমেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে তথ্য মেলার আয়োজন করা হবে। এ মাসের শেষ দিকে সপ্তাহব্যাপী তিনটি সরকারি ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তথ্য অধিকার সম্পর্কে জানতে পারবেন।
দীর্ঘদিন বন্ধ থাকার পর তথ্য না পাওয়ার বিষয়ে জমা পড়া অভিযোগের শুনানি শুরু হচ্ছে বলেও জানান অধ্যাপক নাহরিন ইসলাম খান। তিনি বলেন, গত দুই বছরে তথ্য কমিশনে ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। ১৬ নভেম্বর এসব অভিযোগের শুনানি শুরু হবে। এ ছাড়া নতুন তথ্য কমিশন দায়িত্ব নেওয়ার পর প্রায় ২০০টি অভিযোগ জমা পড়েছে।
নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে প্রধান তথ্য কমিশনার বলেন, তাঁরা এখন বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট পরিবীক্ষণ করছেন। সেখানে বাজেটের তথ্য প্রকাশ করা হয়েছে কি না, তা দেখা হচ্ছে। প্রতিষ্ঠানগুলোকে ওয়েবসাইটে বাজেটের তথ্য প্রকাশ করতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠানের ওয়েবসাইটে এসব তথ্য থাকবে না, তাদের জবাবদিহির আওতায় আনা হবে। এ ছাড়া প্রশিক্ষণসহ কমিশনের অন্যান্য কার্যক্রমের বিষয়েও সংবাদ সম্মেলনে তুলে ধরেন প্রধান তথ্য কমিশনার। এ সময় তিনি তথ্য কমিশনের জনবলসংকটের কথাও উল্লেখ করেন। সংবাদ সম্মেলনে অপর দুই তথ্য কমিশনার সাংবাদিক এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেনও বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category