• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান ভালো দল— সতর্ক জামাল তুরস্কের ফার্স্ট লেডির দেয়া মধ্যাহ্নভোজে ডা. জুবাইদা রহমান কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন এক বছরের জন্য মাঠের বাইরে সাদ উদ্দিন! ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ, ফিরে যাচ্ছেন চীনা শিক্ষার্থীরা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে : রিজভী রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের অধিকাংশই লোকসানে ধুঁকছে: সংসদে শিল্পমন্ত্রী নিরাপত্তা দিতে না পারলে সরকার জানিয়ে দিক, আমরা আমাদের পথ দেখব : নাহিদ ইসলাম হাতকড়া পরতে অস্বীকৃতি জিয়াউলের, ট্রাইব্যুনালে বললেন ‘জয় আমাদের হবেই’ দুধের উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে হবে: প্রতিমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে : রিজভী

Reporter Name / ০ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশে অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী। তিনি বলেন, সারা দেশে পতিত শক্তি পরিকল্পিতভাবে নাশকতার অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষের কাছে এই ফ্যাসিস্টরা গ্রহণযোগ্য নয়।
বৃহস্পতিবার নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, দেশে অর্থপাচার ও নানা মাধ্যমে দেশবিরোধী অপতৎপরতা চালানোর চেষ্টা চলছে। এমনকি সাম্প্রতিক আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেত্রীদের বাড়িতে হামলার মতো ঘটনাও ঘটানো হয়েছে। তবে এ ধরনের কৃত্রিম অস্থিতিশীলতা দীর্ঘস্থায়ী হবে না। তিনি বলেন, তারা এসব কুকর্ম করে বেশিদিন টিকে থাকতে পারবে না। তবে এই অপশক্তি কখনও চুপ চাপ বসে থাকে না, বিভিন্ন অপকৌশলে তারা লিপ্ত থাকে। টকশোগুলোতেও ফ্যাসিস্টের দোসররা নানাভাবে মিথ্যা বয়ান তৈরি করছে বলেও অভিযোগ করেন রিজভী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category