• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
Headline
জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যহত নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ভোটে কালোটাকা-পেশিশক্তি ঠেকাতে ইসির আশ্বাস, অনিয়মে প্রার্থিতা বাতিল নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন: ইসি মাছউদ ১ ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সেনাবাহিনী মোতায়েনের কোনও পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি তিতাসে সারের সরকারি মূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

তিতাসে সারের সরকারি মূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

মো. বিল্লাল মোল্লা , কুমিল্লা উত্তর প্রতিনিধি: কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সার বিক্রি নিশ্চিত করা এবং সার বিপণনে বিদ্যমান অনিয়ম ও অসংগতি প্রতিরোধে কুমিল্লার তিতাস উপজেলার বাতাকান্দি বাজারে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে অনিয়মের দায়ে চারটি প্রতিষ্ঠানকে মোট ৪৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
রোববার (২৯ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আনজুম।
অভিযানকালে বাতাকান্দি বাজারের হাজি এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, আসিফ ট্রেডার্সকে ৫ হাজার টাকা, মেসার্স হুমায়ুন কবির ট্রেডার্স পলিনকে ২৫ হাজার টাকা এবং রিয়াদ ট্রেডার্সকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সার বিক্রিতে সরকার নির্ধারিত মূল্য অনুসরণ, সারের মজুত ও বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখা এবং কৃষকদের স্বার্থবিরোধী অনিয়ম প্রতিরোধে বিভিন্ন সার বিক্রয় প্রতিষ্ঠান তদারকি করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাখাওয়াত হোসেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহফুজা আহমাদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাজমুল আহসান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান খান এবং উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা এবং সার বাজারে শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। পাশাপাশি পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন বাজারেও এ অভিযান পরিচালনা করে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category