• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
জরুরি যানবাহন ছাড়া পদ্মা সেতুতে বাস চলাচল প্রায় বন্ধ, ২১ জেলার সঙ্গে ঢাকার যোগাযোগ ব্যহত নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না : ইসি সানাউল্লাহ ভোটে কালোটাকা-পেশিশক্তি ঠেকাতে ইসির আশ্বাস, অনিয়মে প্রার্থিতা বাতিল নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন: ইসি মাছউদ ১ ডিসেম্বরে ইউএনওদের সম্মেলন, প্রধান অতিথি প্রধানমন্ত্রী দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী পাঁচ বছরে ১ কোটি কর্মসংস্থানের লক্ষ্য সরকারের: অর্থমন্ত্রী সেনাবাহিনী মোতায়েনের কোনও পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে : রাষ্ট্রপতি তিতাসে সারের সরকারি মূল্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, চার প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

সেনাবাহিনী মোতায়েনের কোনও পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনও শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে দেশে সেনাবাহিনী মোতায়েনেরও কোনও পরিকল্পনা নেই।’ রবিবার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজারের পর্যটন উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শরীয়তপুরের জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।
রাজধানীতেও কিছু এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এগুলো রুটিন ওয়ার্ক। এই জাতীয় যেকোনও সিচুয়েশনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে, মোতায়েন থাকে। এটা রুটিন ওয়ার্ক।’
কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী ডিসেম্বরের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পর্যটনবিষয়ক মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন আনা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমুদ্রসৈকত থেকে ৩০০ মিটার পর্যন্ত অবকাঠামো নির্মাণে বিদ্যমান নিষেধাজ্ঞা বাতিল করা হবে। তবে সেন্টমার্টিন ও সোনাদিয়া দ্বীপে নতুন কোনও অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না। এসব এলাকায় বিদ্যমান অবকাঠামো অপসারণেরও আপাতত কোনও পরিকল্পনা সরকারের নেই বলে জানান তিনি। এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতা নিয়ে পরিস্থিতি অবনতির কোনো শঙ্কা আছে কি না প্রশ্নে তিনি বলেন, কোনো শঙ্কা নেই। ঢাকা শহরে নিরাপত্তা বাড়ানো নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এগুলো রুটিন ওয়ার্ক। এই জাতীয় যেকোনো রকমের সিচুয়েশনে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক থাকে, মোতায়েন থাকে।
শরীয়তপুরের জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category