• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে কল্যাণ প্যারেড: স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি-ওভারটাইম ভাতা চায় পুলিশ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের আনন্দ ও ব্যক্তিগত আয়োজনের প্রতি সম্মান জানিয়ে , দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন তারেক রহমান আরটিভির সম্মাননা পেলেন স্বপ্নজয়ী মায়েরা বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না : রিজভী ডেঙ্গুর প্রাদুর্ভাব ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে দক্ষিণ সিটি সাংবাদিককে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে: রেলমন্ত্রী

তেলের উত্তোলন বাড়ানোর ঘোষণা ওপেক প্লাস জোটের ৭ দেশের

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত অর্থনীতি: জ্বালানি তেলের দৈনিক উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস জোটের ৭ সদস্যরাষ্ট্র সৌদি আরব, রাশিয়া, কুয়েত, আলজেরিয়া, ইরাক, কাজাখস্তান এবং ওমান। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুন মাস পর্যন্ত প্রতিদিন মোট ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল অতিরিক্ত উত্তোলন করবে এই সাত দেশ। সোমবার জ্বালানি তেলের উত্তোলন ও বিপননকারী ৭ দেশের জোট ওপেক প্লাস গতকাল সোমবার অনলাইনে বৈঠক করে। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়েছে, সদস্যরাষ্ট্রগুলোর সম্মতিক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক সময় মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাত ওপেক প্লাসের সদস্য ছিল। তবে ২৮ এপ্রিল দেশটি জোট থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে গত মার্চ এবং এপ্রিল মাসে তেলের দৈনিক উত্তোলন বৃদ্ধি নিয়ে একাধিক বৈঠক হয়েছে ওপেক প্লাসের সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে। সেসব বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে আগামী জুন মাস পর্যন্ত অতিরিক্ত ২ লাখ ৬ হাজার ব্যারেল তেল উত্তোলন করবে ওপ্লাসের ৮ সদস্যরাষ্ট্র।
আমিরাত জোট থেকে বেরিয়ে যাওয়ায় প্রস্তাবিত অতিরিক্ত তেল উত্তোলনের পরিমাণ কমানো হয়েছে বলে জানা গেছে সূত্রের বরাতে।
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর অপরিশোধিত তেলের দাম কমে যাওয়ায় তেলের দৈনিক উত্তোলন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছিল। তবে গত ফেব্রুয়ারিতে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরুর পর বিশ্বজুড়ে বাড়তে থাকে তেলের চাহিদা; এবং এ কারণেই দৈনিক উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস।
তবে জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষক ও বিশ্লেষকরা এই সিদ্ধান্তে তেমন আশাবাদী হতে পারেননি। জ্বালানি বাজার পর্যবেক্ষণকারী ব্রিটিশ সংস্থা রাইস্ট্যাড এনার্জির কর্মকর্তা জর্জ লিওন এএফপিকে বলেছেন, “বর্তমানে বিশ্বে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণ বাজারের সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়া; পণ্যের ঘাটতি নয়। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচল যদি আগের অবস্থায় ফিরে— সেক্ষেত্রে তেলের উৎপাদন বাড়ালেও বাজার স্বাভাবিক হবে না।”

সূত্র : এএফপি, এনডিটিভি অনলাইন


আপনার মতামত লিখুন :
More News Of This Category