• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন শাহরুখ ও কারিনা কাপুর

Reporter Name / ৮১ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : দীর্ঘ দেড় দশক পর একসঙ্গে বড় পর্দায় হাজির হবেন শাহরুখ খান ও কারিনা কাপুর খান। সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে দেখা যাবে কারিনাকে। ফলে ‘রা. ওয়ান’ (২০১১)-এর পর ফের একসঙ্গে আসছেন শাহরুখ-কারিনা। ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে পিঙ্কভিলা। প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন তারা। গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্রের খবর, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় শাহরুখের সঙ্গে গানটির শুটিং করবেন কারিনা। এ কাজের জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। বড় পরিসরে গানটির শুটিংয়ের পরিকল্পনা করা হয়েছে। শোনা যাচ্ছে, এই গানটি গাইছেন আন্তর্জাতিক এক শিল্পী। তিনি কে? সেটা এখনো জানা যায়নি। তবে গুঞ্জন রয়েছে, গানটি গেয়েছেন এড শিরান। যিনি এই সময়ে পৃথিবীর সবচেয়ে বড় সংগীত তারকাদের একজন।
মজার বিষয় হলো, ‘ড্যাডি কুল’ গানে কারিনার সঙ্গে শাহরুখকে একেবারে নতুন রূপে দেখা যাবে। এর আগে ‘কাভি খুশি কাভি গম’ ও ‘ডন’-এর মতো সিনেমায় একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন এই দুই তারকা। তবে ‘কিং’-এ তাঁদের উপস্থিতি দর্শকদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, আগামী ২ নভেম্বর শাহরুখ খানের জন্মদিন উপলক্ষে ‘কিং’ সিনেমার নতুন কোনো ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। দর্শক-ভক্তরাও অপেক্ষায় আছেন, ২ নভেম্বর থেকে ‘কিং’-এর প্রচারণা শুরু হবে ভেবে।
সিনেমাটিতে শাহরুখের সঙ্গে আরও অভিনয় করেছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category