• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

দুই পরিবর্তন নিয়ে সেঞ্চুরিয়ান টেস্টের একাদশ ঘোষণা দক্ষিণ আফ্রিকার

Reporter Name / ৭ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: বাংলাদেশের বিপক্ষে চলমান সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে দুটি পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন পেসার আনরিখ নরকিয়ে ও ব্যাটসম্যান টনি ডি জর্জি। আগামীকাল সোমবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
জোহানেসবার্গে প্রথম টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে পাওয়া চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না অধিনায়ক টেম্বা বাভুমা। তার জায়গায় একাদশে এসেছেন ডি জর্জি। বাভুমার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম।
অন্যদিকে ডান কুঁচকির চোট কাটিয়ে একাদশে ফিরেছেন নরকিয়ে। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন ডেন প্যাটারসন। দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণে নরকিয়ের সঙ্গে থাকছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও অলরাউন্ডার উইয়ান মুল্ডার। স্পিন বিভাগ সামলাবেন সাইমন হারমার।
দক্ষিণ আফ্রিকার একাদশ: এইডেন মার্করাম (অধিনায়ক), মারকেস অ্যাকারম্যান, জুবায়ের হামজা, টনি ডি জর্জি, ম্যাথু ব্রিটজকে, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, সাইমন হারমার, কাগিসো রাবাদা ও আনরিখ নরকিয়ে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category