• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Headline
অপ্রতীম খুন: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর বেতন ও মজুরি সমন্বয়ের চাপ তৈরি হতে পারে বেসরকারি খাতে ১ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসা থেকেই সৌরবিদ্যুতের ব্যবহার শুরু : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছেন কাতারের রাজমাতা সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

দেশের প্রেক্ষাগৃহেও দেখা যাচ্ছে ‘মর্টাল কম্ব্যাট টু’

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত বিনোদন: নব্বইয়ের দশকে ‘মর্টাল কম্ব্যাট’ ও ‘মর্টাল কম্ব্যাট: অ্যানিহাইলেশন’ মুক্তি পেলেও সেগুলো বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারেনি। তবে ২০২১ সালের রিমেকটি দর্শকদের দারুণ প্রশংসা পায়। সেই সাফল্যের ধারাবাহিকতায় ঠিক পাঁচ বছর পর শুক্রবার (৮ মে) বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে ফ্র্যাঞ্চাইজিটির চতুর্থ সিনেমা ‘মর্টাল কম্ব্যাট টু’। আন্তর্জাতিক মুক্তির একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন দর্শক।
২০২১ সালের সিনেমার সরাসরি সিক্যুয়েল হিসেবে নির্মিত এই চলচ্চিত্রটির কাহিনী শুরু হয়েছে ঠিক আগের যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই। আগের সিনেমার মতো এবারও পরিচালনার দায়িত্ব পালন করেছেন সাইমন ম্যাকোয়েড।
এবারের গল্পের মূল আকর্ষণ পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার এক মহাযুদ্ধ। ভয়ঙ্কর শাসক শাও কানের হাত থেকে বিশ্বকে বাঁচাতে চ্যাম্পিয়নদের সাথে এবার লড়াইয়ে যোগ দেবেন জনি কেজ। তবে লড়াইটি মোটেও সহজ হবে না, কারণ শাও কানের বিশাল শক্তির মুখে পৃথিবী ধ্বংসের উপক্রম হবে এবং এমনকি রক্ষাকর্তাদের নিজেদের মধ্যেও তৈরি হবে বড় ধরনের সংঘাত।
ছবিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কার্ল আরবান, লুইস টান, হিরোয়ুকি সানাদা, জো তাসলিম, অ্যাডলিন রুডলফ, জেসিকা ম্যাকনামি, যশ লসন ও লুডি লিনসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category