• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
অপ্রতীম খুন: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর বেতন ও মজুরি সমন্বয়ের চাপ তৈরি হতে পারে বেসরকারি খাতে ১ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসা থেকেই সৌরবিদ্যুতের ব্যবহার শুরু : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছেন কাতারের রাজমাতা সবার আগে বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে

১ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসা থেকেই সৌরবিদ্যুতের ব্যবহার শুরু : প্রতিমন্ত্রী মীর শাহে আলম

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের গুলশানের বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।
মীর শাহে আলম বলেন, সাধারণ মানুষকে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধ করতে হলে সরকার ও সরকারি প্রতিষ্ঠানগুলোকে আগে নিজেদের উদ্যোগে এর ব্যবহার শুরু করতে হবে। ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, হাটবাজারসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় সৌর প্যানেল স্থাপন করা হলে মানুষ সরাসরি এর ব্যবহার দেখতে পাবে এবং এতে নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়বে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনে ১ অক্টোবর থেকে সৌরবিদ্যুৎ ব্যবহার শুরু হবে। পর্যায়ক্রমে সচিবালয়, জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোও সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে জাতীয় সংসদ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বিষয়ে কাজ শুরু হয়েছে।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আগামী ছয় মাসের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে সৌর প্যানেল স্থাপনের কার্যক্রম এগিয়ে নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি জানান, সৌরবিদ্যুৎ উৎপাদনের পর নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি অতিরিক্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ ক্ষেত্রে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য ১০ টাকা ৫০ পয়সা হারে অর্থ পাওয়ার সুযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সৌর প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ চুক্তি করা হবে, যাতে প্যানেলে কোনো সমস্যা হলে তারা তা সমাধান করে। বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো নেট মিটারিংয়ের ক্ষেত্রেও সহযোগিতা করবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি স্থাপনাগুলোতে দ্রুত সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নিতে হবে। বিশেষ করে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ও হাটবাজারকে এ কার্যক্রমের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি।
সভায় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান, স্থানীয় সরকার বিভাগ সচিব মো. শহীদুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category