• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ শিগগির অশান্ত গোপালগঞ্জ ঠান্ডা করা হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ঈশ্বরদীতে বিএনপির মিছিলে গুলির পর জামায়াতের চার নেতা-কর্মীর বাড়িতে হামলা, অগ্নিসংযোগ

সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জমি দখল নিতে রাতের আঁধারে ভেকু দিয়ে একটি বসতবাড়ি ভেঙে ফেলা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, পুলিশের উপস্থিতিতে এ তাণ্ডব চালানো হয়। সোমবার (২৩ নভেম্বর) গভীর রাতে নাসিক ১ নং ওয়ার্ডের হীরাঝিল এলাকায় এ তাণ্ডব চালানো হয়।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হীরাঝিল এলাকার পৈতৃক ও ক্রয়কৃত সাড়ে ১২ শতাংশ জমি দীর্ঘদিন ধরে সন্ত্রাসীরা দখলে নেয়ার চেষ্টা করে যাচ্ছিল। যা নিয়ে আদালতে একটি দেওয়ানী মামলাও চলমান রয়েছে। ওই বিরোধ নিয়ে ইতিপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় একাধিকবার সালিশি বৈঠক হলেও আদালতের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পরামর্শ দেয়া হয়। তবে, আদালতের নির্দেশনাকে অমান্য করে গভীররাতে ভেকু দিয়ে তাদের বাড়ি গুড়িয়ে দেয়া হয়।
এ বিষয়ে ভুক্তভোগী সুলতানা বেগম জানান, দীর্ঘ কয়েকমাস ধরে পেয়ার আলী, মোহাম্মদ আলী, মেহের আলী, বিল্লাল, শাহীন, সবুজ সজীব ও জসিমরা আমাদের পৈতৃক ও ক্রয়কৃত বসতবাড়ি দখলের চেষ্টা চালাচ্ছেন। তারই জের ধরে গতকাল গভীর রাতে ১৫০-২০০ সন্ত্রাসী এনে আমাদের বাড়ি ভেঙে ফেলেন। অথচ আমরা পুলিশের কাছে সাহায্য চেয়েও কোনো সহযোগিতা পাইনি। তিনি আরও বলেন, আমি আমার নাতিকে নিয়ে ঘুমিয়ে ছিলাম। ঘুমের ভেতর হঠাৎ ঘর কেঁপে উঠলে প্রথমে ভেবেছিলেন ভূমিকম্প হচ্ছে। প্রাণ বাঁচাতে নাতিকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে এসে দেখি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়া হচ্ছে আমার ৪০ বছরের বসতভিটা। সন্ত্রাসীদের মাত্র এক থেকে দুই ঘণ্টার তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায় আমাদের বাড়ি। অথচ এ ঘটনার কয়েক ঘণ্টা আগেই জমি নিয়ে বিরোধের জেরে অতিরিক্ত পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমাদের বাড়ি পরিদর্শন করে গেছেন। সন্ত্রাসীরা যখন হামলা চালায় তখন আমরা ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে জানিয়েছি।
সুলতানা বেগমের ভাই গোলাম মোস্তফা বলেন, গত ৫ নভেম্বর রাত ১১টার দিকেও একই পক্ষের লোকজন ভেকু ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়িটি ভাঙতে আসেন। সেদিন ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। তবে যাওয়ার সময়ে ৭ নভেম্বর আবারও হামলার হুমকি দেন। এরপর গতরাতে যখন হামলা চালানো হয়, তখন আমরা পুলিশকে একাধিকবার জানিয়েও সাহায্য পাইনি। একপর্যায়ে পুলিশ আসলেও তাদের সামনেই সব কাজ সম্পন্ন হয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, জমি সংক্রান্ত ঝামেলার বিষয়ে ওই নারীর প্রতিপক্ষ ইতিপূর্বে দখল নেওয়ার চেষ্টা করলে আমাদের টিম গিয়ে তাতে বাধা দেন। ওই ঘটনায় ভুক্তভোগী একটি লিখিত অভিযোগ দিয়েছেন যা তদন্তাধীন। এরপর গতরাতে বসতবাড়ি ভাঙার বিষয়টি আমাদের জানানো হলে তাৎক্ষণিক ফোর্স পাঠানো হয়। তবে, পুলিশ যাওয়ার পর কাউকে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, মূলত ওই জমি নিয়ে একটি দেওয়ানী মামলা চলমান, যার মালিকানা নির্ধারণ শুধু আদালতই করতে পারবেন। আমরা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষমতা রাখি। তবে ঘটে যাওয়া ফৌজদারি অপরাধে অভিযুক্তদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ-অপারেশন) তারেক আল মেহেদি বলেন, ভোর ৪টার সময়ে বসতবাড়ি ভাঙার জন্য ভুক্তভোগী পরিবার ৯৯৯ এ ফোন করলে থানা থেকে পুলিশ পাঠানো হয়। ঘটনার সময় পুলিশের উপস্থিতি ছিল এ কথাটি মিথ্যা। তবে যারাই রাতের আঁধারে এ ধরনের ন্যক্কারজন কাজ করেছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category