• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Headline
হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ ফটিকছড়িতে কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, আগুনে ভস্মীভূত ৬০ শতক জমির ধান সিদ্ধিরগঞ্জে গভীর রাতে ভেকু দিয়ে বসতবাড়ি গুড়িয়ে দেয়ার অভিযোগ বেনাপোলে শ্রমিক নেতার ওপর বোমা হামলা ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলার প্রস্তাব বাতিলের দাবিতে রেলপথ অবরোধ ফেনীর বিলোনিয়া সীমান্তে বিজিবির বাড়তি নিরাপত্তা, মুহুরীর চরে সিসি ক্যামেরা পর্যটন মৌসুমেও কক্সবাজারে মন্দা, ৭০ শতাংশ হোটেল কক্ষ খালি সেন্টমার্টিনে একটি রিসোর্টকে ৩ লাখ টাকা জরিমানা তাজমহল দেখতে গিয়ে কারাবাসে ১৮ বছর, অবশেষে প্যারোলে মুক্ত বাদল ফরাজী শ্রীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ

হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের মিছিল-সমাবেশ

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

মেহেদী হাসান , হোমনা : কুমিল্লার হোমনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এমপির বাসভবনসহ বিভিন্ন স্থাপনায় লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে হোমনা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর মার্কেটের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও হোমনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ভিপি অহিদুজ্জামান মোল্লার সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বাবু সরকারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোজাম্মেল হক (ভিপি মুকুল), সহসভাপতি আবু নাসের ওয়াহেদ সম্পদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলম হিমেল, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মোল্লা (চেয়ারম্যান) ও মো. সাইফুল ইসলাম (ভিপি রাজা)।
পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আঃ লতিফ।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফ মোল্লার সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন হোমনা পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাহিদ হাসান। এ সময় উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সদস্য সচিবসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী এমপির বাসভবনসহ হাসপাতাল, ব্যাংক, থানা, সরকারি প্রতিষ্ঠান, যানবাহন ও নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশজুড়ে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এসব অপতৎপরতা প্রতিহত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং হোমনা-তিতাসের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে রয়েছেন।
বক্তারা আরও বলেন, অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নেতৃত্বে হোমনা-তিতাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে নেতাকর্মীরা মাঠে সক্রিয় রয়েছেন। শান্ত হোমনাকে অশান্ত করার কোনো চেষ্টা করা হলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের গতিবিধি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারিতে রেখেছে। পাশাপাশি ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সজাগ রয়েছেন। গত ১৭ বছরের মতো এখনও রাজপথে আছি, আগামীতেও থাকব।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর থেকে হোমনা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিকভাবে মিছিল ও সমাবেশ করে আসছেন। উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, হোমনা-তিতাসের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার নির্দেশনায় তারা রাজপথে নেমেছেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category