• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
Headline
কিংবদন্তি অভিনয়শিল্পী, পরিচালক ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরীর ৭৬তম জন্মবার্ষিকী আজ ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ইংল্যান্ড মেসিকে টপকে গোল্ডেন বুটেও এগিয়ে এমবাপে ওমানে বাংলাদেশ নারী হকি দল চ্যাম্পিয়ন পেলেকে ছাড়িয়ে বিশ্বরেকর্ড গড়লেন ওলিসে ১০ গোলের আনন্দে এমবাপ্পের রেকর্ড, সাকার হ্যাটট্রিক বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন ফিফার বিশেষজ্ঞরা নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস আজ পুরুষের আকর্ষণীয় গুণ হলো, প্রতিদিনের ছোট ছোট যত্নশীল আচরণ : লোপেজ ইসমাইলের সাথে অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের জীবনের নতুন অধ্যায় শুরু

‘ধামাল ৪’-এর সাফল্য, পিছিয়ে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ও ‘আলফা’

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: ভারতের প্রেক্ষাগৃহে এখন একসঙ্গে চলছে বলিউডের তিন বড় ছবি—অজয় দেবগনের ‘ধামাল ৪’, অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ আর আলিয়া ভাটের ‘আলফা’। এর সঙ্গে ভালো ব্যবসা করছে হলিউডের হরর ছবি ‘ইভিল ডেড বার্ন’। তবে চার ছবির মধ্যে সবচেয়ে ভালো ছন্দে এগোচ্ছে ‘ধামাল ৪’। অন্যদিকে ‘আলফা’ ও ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এর আয় এখন কমতির দিকে।
অজয় দেবগন, আরশাদ ওয়ারসি, জাভেদ জাফরি, রিতেশ দেশমুখ ও ঈশা গুপ্তা অভিনীত ‘ধামাল ৪’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ গতি ধরে রেখেছে। ইন্দ্র কুমার পরিচালিত ছবিটি বুধবার আয় করেছে ৬ কোটি ৫০ লাখ রুপি। সব মিলিয়ে এর মোট আয় দাঁড়িয়েছে ৮৯ কোটি ৭৫ লাখ রুপি। ১০ জুলাই মুক্তি পাওয়া ছবিটি চলতি সপ্তাহেই ১০০ কোটির ক্লাবে পৌঁছে যাবে বলে ধারণা বাণিজ্য বিশ্লেষকদের।
আলিয়া ভাট, শর্বরী বাগ, অনিল কাপুর ও ববি দেওল অভিনীত ‘আলফা’র আয় ধারাবাহিকভাবে কমছে। শিব রাওয়েল পরিচালিত যশরাজ ফিল্মসের নারীকেন্দ্রিক স্পাই থ্রিলারটি বুধবার আয় করেছে মাত্র ৬০ লাখ রুপি। এ নিয়ে ছবিটির মোট আয় ৫৫ কোটি ৮০ লাখ রুপি। ‘আলফা’ মুক্তি পেয়েছে ৩ জুলাই।
অক্ষয় কুমার অভিনীত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ মুক্তির তিন সপ্তাহ পেরিয়ে গেছে। ফলে ছবিটির দৈনিক আয়ও এখন লাখের ঘরে নেমে এসেছে। আহমেদ খান পরিচালিত ছবিটি বুধবার আয় করেছে ৫০ লাখ রুপি। সব মিলিয়ে এর মোট আয় দাঁড়িয়েছে ১৩১ কোটি ৩৫ লাখ রুপি। এখন দেখার বিষয়, ‘ধামাল ৪’ শেষ পর্যন্ত এই ছবির মোট আয় ছাড়িয়ে যেতে পারে কি না।
বলিউডের ছবিগুলোর পাশাপাশি দর্শক টানছে হলিউডের হরর ছবি ‘ইভিল ডেড বার্ন’ও। ১০ জুলাই মুক্তি পাওয়া ছবিটি বুধবার আয় করেছে ১ কোটি ৮৫ লাখ রুপি। এখন পর্যন্ত এর মোট আয় ১৯ কোটি ৩০ লাখ রুপি। কম বাজেটের হরর ছবি হিসেবে বক্স অফিসে এটিকে ইতিবাচক অবস্থানেই দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category