• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাসেবা ও শৃঙ্খলায় বাড়ছে রোগীদের আস্থা নাজিরপুরের সেখমাটিয়ায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বায়ু-শব্দদূষণ রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত এ সরকার সবসময় জনগণের পাশে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ চায় চীনের মতো একটি শক্তি পাশে থাকুক: মির্জা ফখরুল স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ আটকাতে ইসিতে জামায়াতের প্রস্তাব নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব এসএসসি পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশিত হচ্ছে না যারা ট্রল করছে তারা কেউ ছাত্র নয়: শিক্ষামন্ত্রী

নাজিরপুরের সেখমাটিয়ায় ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর প্রতিনিধি: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রদল।
শনিবার ( ১৮ জুলাই) সকালে বিভিন্ন কর্মসূচির আওতায় রাজলক্ষ্মী কলেজ, এস এম দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসা, সপ্তগ্রাম সম্মিলিত সেখমাটিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং সেখমাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই এমপির নির্দেশনা এবং রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও পিরোজপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রুবেলের সহযোগিতায় সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদল ও রাজলক্ষ্মী কলেজ ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন সেখমাটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জহিরুল ইসলাম, নাজিরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মিঠু, সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাজু সরদার, রাজলক্ষী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হাসান, সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল্লাহসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category