• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

নাজিরপুরে ক্যাশলেস লেনদেনে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

Reporter Name / ১০০ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, পিরোজপুর : লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে পূবালী ব্যাংক পিএলসি, নাজিরপুর শাখার উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা এবং বাংলা কিউআর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই)নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে তামান্না মার্কেটের সামনে পূবালী ব্যাংকের অস্থায়ী স্টল থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পূবালী ব্যাংক পিএলসি, নাজিরপুর শাখার ব্যবস্থাপক গাজী জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এডিসি ডিভিশন, পিরোজপুর সুমন কৃষ্ণ হালদার, সিনিয়র অফিসার ও অপারেশন ম্যানেজার মো. আল ইমরান, অফিসার মো: আব্দুল মাজিদ, মো: আল মামুন, শতদল সমাদ্দর, ব্যবসায়ী সুশীল মন্ডল, শাহিন আহমেদ, দেবদাস মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণে ক্যাশলেস লেনদেন এখন সময়ের দাবি। নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করার পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ডভিত্তিক লেনদেন এবং কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
তারা আরও বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে প্রতিটি আর্থিক লেনদেনের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকে, যা স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক। একই সঙ্গে গ্রাহক ও ব্যবসায়ীরা দ্রুত, সহজ এবং নিরাপদ উপায়ে অর্থ পরিশোধ ও গ্রহণ করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার দেশের আধুনিক ব্যাংকিং ব্যবস্থাকে আরও গতিশীল করবে বলেও তারা মত দেন।
ক্যাম্পেইন উপলক্ষে গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ, তাৎক্ষণিক বিনামূল্যে ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে নিবন্ধন, ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন এবং ব্যবসায়ীদের জন্য পিওএস ও বাংলা কিউআর সেবা গ্রহণের সুযোগ রাখা হয়। আলোচনা সভা শেষে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি , গনমাধ্যম কর্মী এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা সহ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category