• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

নাজিরপুরে বিনামূল্যে চক্ষু ক্যাম্প, ৩৫ ছানি রোগী শনাক্ত

Reporter Name / ৫৭ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর প্রবীণ কল্যাণ কর্মসূচির উদ্যোগে শহীদ জিয়া কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে বরিশালের ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল এর অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখ পরীক্ষা করেন। এ সময় বিভিন্ন চক্ষু রোগের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়। শনাক্তকৃত রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের জন্য বরিশালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিক এর পিরোজপুর ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার নাসির উদ্দিন, আঞ্চলিক সমন্বয়কারী (প্রবীণ কর্মসূচি) মো. ফখরুল, ইউপিসি সমৃদ্ধি কর্মসূচির কর্মকর্তা গোলাম রাসেলসহ প্রবীণ কল্যাণ কর্মসূচির অন্যান্য কর্মকর্তারা। আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ চক্ষু ক্যাম্পে মোট ১৯৫ জন রোগী সেবা গ্রহণ করেন। এর মধ্যে ৩৫ জন ছানি রোগী শনাক্ত হন, যাদের বিনামূল্যে অপারেশনের আওতায় আনা হবে। স্থানীয়রা এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার দাবি জানান ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category