• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে মো. হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক নারায়ণগঞ্জ সদরের দেওভোগ এলাকার মোশাররফ হোসেনের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে এশিয়ান হাইওয়ের সড়কের পাশে মদনপুর-জয়দেবপুরের ললাটি এলাকায় অলিম্পিক কারখানার পাশেই পড়ে ছিল নিহতের মরদেহ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় পাশে নিহতের জাতীয় পরিচয়পত্র (NID) পেয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁও তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, মরদেহের পাশেই তার পরিচয়পত্র পড়ে ছিল এবং সেই পরিচয়পত্র দ্বারা নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের বুকে ছুরির আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সড়কের পাশ থেকে মো. হাবিবুল্লাহ শেখ ওরফে নাসিম (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাঁচপুর ইউনিয়নের ললাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক নারায়ণগঞ্জ সদরের দেওভোগ এলাকার মোশাররফ হোসেনের ছেলে। এ বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে এশিয়ান হাইওয়ের সড়কের পাশে মদনপুর-জয়দেবপুরের ললাটি এলাকায় অলিম্পিক কারখানার পাশেই পড়ে ছিল নিহতের মরদেহ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসময় পাশে নিহতের জাতীয় পরিচয়পত্র (NID) পেয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁও তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জসিম উদ্দিন বলেন, মরদেহের পাশেই তার পরিচয়পত্র পড়ে ছিল এবং সেই পরিচয়পত্র দ্বারা নাম-পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের বুকে ছুরির আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category