• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
Headline
শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির মারা গেছেন অভিনেতা সোহেল খান নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের

শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: হুমায়ূন কবির

Reporter Name / ২ Time View
Update : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়। তাঁকে ফিরতে হলে হাতকড়া পরে বন্দী হিসেবেই আসতে হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ূন কবির এ মন্তব্য করেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নিয়ে বাংলাদেশের মানুষ কঠোর অবস্থানে আছে, সেটা বিদেশি কূটনীতিকদের আজকের ব্রিফিংয়ে জানানো হয়েছে। দেশে সাম্প্রতিক সহিংসতা ও নাশকতার প্রেক্ষাপটে কূটনীতিকদের ব্রিফিংয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, ব্রিফিংয়ে বলা হয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। নতুন সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, আইনশৃঙ্খলা পুনরুদ্ধার ও অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরাতে কাজ শুরু করে। কিন্তু আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দেশজুড়ে সহিংসতা–নাশকতা চালাচ্ছে।
ব্রিফিংয়ে অংশ নেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, জাপানসহ ৬০টির মতো মিশনের প্রধান, জাতিসংঘসহ একাধিক আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category