• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
Headline
স্থায়ী চাকরি নেই, আয় অনিশ্চিত, নিজের ঘরের স্বপ্নও অধরা, তবুও ভালোবাসা আছে ন্যাশনাল কস্টিউম পর্বে টাঙ্গাইলের লাল-সাদা শাড়ি পরে মঞ্চে উঠবেন সামিরা খান মাহি ধনীর চেয়ে গরিবের ভ্যাটের বোঝা সাত গুণ বেশি এআই দিয়ে রায় লেখা যাবে না, বিচারকদের প্রধান বিচারপতি মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ফ্যাসিবাদীদের রাজনীতি ছিল মানুষের চোখের আলো কেড়ে নেয়া : স্বাস্থ্য প্রতিমন্ত্রী হাসিনা আসুক, আইন অনুযায়ী তার ব্যবস্থা হবে: নিতাই রায় চৌধুরী কৃষকদের সরকারি খাদ্য গুদামে ধান দেয়ার আহ্বান খাদ্য প্রতিমন্ত্রীর

নাশকতা ঠেকাতে গ্রাম পুলিশকে জিরো টলারেন্সের নির্দেশ প্রতিমন্ত্রীর

Reporter Name / ১৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: গ্রাম পুলিশের উদ্দেশে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। তাদের চিরাচরিত স্বভাব অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো, মানুষ হত্যা এবং বাস ও থানায় আগুন দেওয়া।এসব নাশকতা প্রতিহত করতে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।’ শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের সঙ্গে দিকনির্দেশনামূলক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা পোশাকধারী সরকারি লোক, তাই আপনাদের মনোবল শক্ত রাখতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কার্যক্রম নিষিদ্ধ। কোনো এলাকায় তাদের সন্ত্রাসী কার্যক্রমের খবর পেলে প্রয়োজনে ওয়ার্ড থেকে ফোনের মাধ্যমে বার্তা পাঠিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করবেন এবং তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা অতন্দ্র প্রহরী এবং মূল চালিকাশক্তি।’
নান্দাইলে আইন-শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের গুরুত্ব তুলে ধরে ইয়াসের খান চৌধুরী বলেন, ‘নান্দাইল থানার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য আছেন ৬০ থেকে ৬৫ জন, কিন্তু আপনারা সংখ্যায় ১৩০ জন। আপনারা এলাকার সবার সঙ্গে সুসম্পর্ক রাখবেন, তবে মাদককারবারি ও জুয়াড়িদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে তাদের পুলিশের হাতে তুলে দেবেন।
যে মাদক কারবারি বা সেবনকারী পরিবার ও সমাজ ধ্বংস করে দিচ্ছে, তাদের সঙ্গে থাকা যাবে না। তারা জেলে থাকুক, এলাকাবাসী শান্তিতে থাকুক।’ বিগত সরকারের সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ‘তারা সমাজে মাদক ও জুয়ার যে ভয়াবহ অবস্থা সৃষ্টি করে গেছে, এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আপনারাই কেবল তা নির্মূল করতে পারবেন।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category