• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
Headline
আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকবে ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ ৩৫৭ টাকা কমলো এলপি গ্যাসের দাম ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী নতুন মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৪ তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সমালোচনা বাংলাদেশে নতুন শিল্পায়নের সবচেয়ে বড় সম্ভাবনার নাম এখন চীনা অর্থনৈতিক অঞ্চল

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মডেল ও অভিনয়শিল্পী নোবেল, বাংলাদেশ নিয়ে স্বপ্ন

Reporter Name / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন : বিশ্বকাপ চলাকালে দেশের ফুটবল নিয়ে নিজের ভালোবাসার কথা নতুন করে জানালেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনয়শিল্পী আদিল হোসেন নোবেল। ফুটবল নিয়ে তাঁর আগ্রহের কথা ভক্তদের অজানা নয়। এর আগেও বিশ্বকাপ ফুটবলের ম্যাচ উপভোগ করতে সরাসরি স্টেডিয়ামে উপস্থিত হয়েছিলেন তিনি। এবারও বাংলাদেশের ফুটবলকে ঘিরে আবেগপ্রবণ মন্তব্য করেছেন, যেখানে তাঁর স্বপ্নের কথাও বলেছেন।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গত মঙ্গলবার দিবাগত রাত তিনটায় বিশ্বকাপের নকআউট পর্বে ফ্রান্স ও সুইডেন মুখোমুখি হয়। এই খেলা মাঠে বসে স্ত্রী, বন্ধুরাসহ উপভোগ করেছেন নোবেল। খেলা উপভোগের পর নিজের অনুভূতিও ব্যক্ত করেছেন তিনি। ফেসবুকে দেওয়া এক পোস্টে নোবেল লিখেছেন, ‘পুরো দেশ যখন আর্জেন্টিনা–ব্রাজিল, আর মেসি, এমবাপ্পের গোলের হিসাব নিয়ে পুরো পৃথিবী ব্যস্ত; তখন হৃদয়ে উড়ছে শুধু একটাই পতাকা—বাংলাদেশ; কারণ, আমার স্বপ্ন একদিন বিশ্বকাপের মঞ্চেই উড়বে।’
এ কথায় ফুটে উঠেছে দেশের ফুটবল নিয়ে নোবেলের গভীর প্রত্যাশা। বিশ্বকাপ মানেই যেখানে সমর্থকদের আবেগ ভাগ হয়ে যায় বিভিন্ন দেশের পতাকায়, সেখানে তিনি স্বপ্ন দেখছেন বাংলাদেশের পতাকাকে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসরে দেখতে।
মেসি, এমবাপ্পে কিংবা বিশ্ব ফুটবলের তারকাদের আলোচনার মধ্যেও নোবেল তাই তুলে ধরেছেন ভিন্ন এক ভাবনা। তাঁর বিশ্বাস, একদিন বাংলাদেশও বিশ্বকাপের মঞ্চে নিজেদের জায়গা করে নেবে। আর সেই স্বপ্নের কথাই তিনি স্মরণ করিয়ে দিলেন ফুটবলপ্রেমীদের।


আপনার মতামত লিখুন :
More News Of This Category