• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

নিজের জিহ্বাকে ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারেন জাহ্নবী

Reporter Name / ৬৪ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন : নিজের অদ্ভুত প্রতিভার কথা জানালেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তিনি জিহ্বা প্রায় ৩৬০ ডিগ্রি ঘোরাতে পারেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে তার কোনও গোপন বা অজানা দক্ষতার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি এটি জানান। তবে তিনি এটিকে ‘খুবই বোকা এবং কোনও কাজে লাগে না এমন দক্ষতা’ বলে উল্লেখ করেন।
কীভাবে তিনি এই অদ্ভুত কৌশলটি শিখলেন, তা ব্যাখ্যা করতে গিয়ে জাহ্নবী জানান, স্কুলে তার সহপাঠীরা জিহ্বা দিয়ে নাক ছোঁয়ার চেষ্টা করতো। কিন্তু তিনি তা করতে পারতেন না। অন্য শিশুদের নজর কাড়তে তিনি ভাবলেন, জিহ্বা দিয়ে অন্য কিছু করা যায় কি না। এরপর ধীরে ধীরে তিনি এই অদ্ভুত ‘পার্টি ট্রিক’টি আয়ত্ত করেন।
এদিকে সম্প্রতি জাহ্নবীর এআই দিয়ে নির্মিত ভিডিও নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল। ভিডিওটিতে তার এবং জুনিয়র এনটিআরের একটি ছবি ব্যবহার করা হয়েছে। ভিডিওতে জাহ্নবীকে যৌন আপত্তিকর ও অবমাননাকরভাবে উপস্থাপন করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
বিষয়টি অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়ে উদ্বেগ তৈরি করে। এরপর জাহ্নবী তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দীর্ঘ নোট শেয়ার করে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে নারীদের যৌনভাবে উপস্থাপনের সমালোচনা করেন। তিনি বলেন, কারও সম্মতি ছাড়া কাল্পনিকভাবে তৈরি এমন কনটেন্ট ছড়িয়ে দেওয়া গভীরভাবে লঙ্ঘনমূলক।
জাহ্নবীকে শিগগিরই ‘লাগ যা গলে’ ছবিতে দেখা যাবে। ছবিতে তার সঙ্গে অভিনয় করছেন টাইগার শ্রফ ও লক্ষ্মী। রাজ মেহতা পরিচালিত এই ছবিটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category