• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

নিজের প্রয়াত ছেলে শামশেরের কবরের সামনে কান্নায় ভেঙে পড়লেন সেলিনা জেটলি

Reporter Name / ১৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

প্রভাত বিনোদন : বলিউড অভিনেত্রী সেলিনা জেটলির ব্যক্তিগত জীবন দীর্ঘদিন ধরেই ঝড়ো হাওয়ার মধ্য দিয়ে যাচ্ছে। স্বামী পিটার হাগের সঙ্গে বিবাহবিচ্ছেদ ও সন্তানদের অধিকার ফিরে পাওয়ার আইনি লড়াইয়ের মাঝে এবার পুত্রশোকে ভেঙে পড়লেন এই নায়িকা। সম্প্রতি নিজের প্রয়াত ছেলে শামশেরের কবরের সামনে দাঁড়িয়ে অঝোরে কাঁদার একটি হৃদয়বিদারক ভিডিও শেয়ার করেছেন তিনি।
একইসঙ্গে তুলে ধরেছেন তার জীবনের বর্তমান চরম সংকটের কথা। ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, ছোট ছেলে শামশেরের কবরের পাশে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছেন সেলিনা। ভিডিওটির ক্যাপশনে তিনি তার ওপর দিয়ে বয়ে যাওয়া ট্রমার কথা বিশ্ববাসীকে জানিয়েছেন।
সেলিনা লেখেন, ‘একজন মা হিসেবে নিজের ট্রমা বিশ্ববাসীকে দেখানোর জন্য এই হৃদয়বিদারক ভিডিওটি শেয়ার করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। গত কয়েক সপ্তাহ আমার জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। আমি আমার বিবাহবিচ্ছেদের শুনানির জন্য অস্ট্রিয়ায় ছিলাম। অস্ট্রিয়ান বিচারকের কাছে অঙ্গীকার করা সত্ত্বেও আমার সন্তানদের বৈবাহিক আবাসে ফিরিয়ে আনা হয়নি, উল্টো তাদের অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।’
নিজের কষ্টের কথা প্রকাশ করে অভিনেত্রী আরও বলেন, ‘আমার সন্তানদের মধ্যে কেবল ছেলে শামশেরের সাথেই আমার দেখা হয়েছে, যে কিছুদিন আগে মারা গেছে। এটি এমন একজন মায়ের গল্প, যিনি সন্তানদের জন্মের দিন থেকে তাদের জন্য সবকিছু করেছেন। কেবল স্বামীর ক্যারিয়ার ও উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য আমি নিজের দেশ, বাবা-মা এবং কর্মস্থল ছেড়ে ভারত থেকে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রিয়ায় বারবার আবাসন পরিবর্তন করেছি।’
সংসারের প্রতি নিজের একনিষ্ঠতার পরিবর্তে অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন দাবি করে সেলিনা আরও লেখেন, ‘আইনি এবং আন্তরিকভাবে সৌহার্দ্যপূর্ণ বিচ্ছেদের চেষ্টা করলেও বিনিময়ে আমার কাছে অযৌক্তিক সব দাবি তোলা হয়েছে। বিশেষ করে আমার বিয়ের আগের সম্পদগুলো হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অস্ট্রিয়ান ফ্যামিলি কোর্টের আদেশ থাকা সত্ত্বেও আমাকে আমার সন্তানদের সাথে কোনো যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।’
স্বামীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে তিনি জানান, তার সন্তানদের ব্রেইনওয়াশ করা হচ্ছে এবং তাদের সামনে ভুল মিডিয়া ন্যারেটিভ তুলে ধরে ভয়ভীতি দেখানো হচ্ছে। গত বছরের সেপ্টেম্বরের একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার স্বামী আমাকে একটি স্থানীয় পোস্ট অফিসে নিয়ে যান এবং আমাদের ১৫তম বিবাহবার্ষিকীর উপহার দেওয়ার অজুহাতে ডিভোর্স নোটিশ ধরিয়ে দেন। আমি বারবার একটি সম্মানজনক বিচ্ছেদ চেয়েছি, কিন্তু আমার প্রাক-বৈবাহিক সম্পদ ও স্বাধীনতা কেড়ে নেওয়ার উদ্দেশ্যেই নানা অযৌক্তিক শর্ত দেওয়া হচ্ছে।’
উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রিয়ার হোটেল ব্যবসায়ী পিটার হাগকে বিয়ে করেছিলেন সেলিনা জেটলি। তাদের তিন সন্তান রয়েছে। গত বছর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এই অভিনেত্রী। বর্তমানে সন্তানদের ফিরে পেতে এবং বিচ্ছেদ কার্যকরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category