• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

নিজের সাক্ষাৎকার নিয়ে এক অদ্ভুত অস্বস্তির কথা জানালেন শবনম ফারিয়া

Reporter Name / ৫৯ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: ছোটপর্দার পরিচিত মুখ শবনম ফারিয়া। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরব উপস্থিতি রয়েছে তার। বিভিন্ন সময় ব্যক্তিগত অনুভূতি ও অভিজ্ঞতা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন এই অভিনেত্রী। এবার নিজের সাক্ষাৎকার নিয়ে এক অদ্ভুত অস্বস্তির কথা জানালেন তিনি।
এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের সাক্ষাৎকার চোখে পড়লে সেটি লুকিয়ে রাখেন বলেও জানিয়েছেন। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে শবনম ফারিয়া লেখেন, ‘বিভিন্ন পেজ থেকে আমার নিজের ইন্টারভিউ আমার হোম পেইজে আসলে এতো ক্রিঞ্জ লাগে! নট ইন্টারেস্টেড দিয়ে হাইড করে দেই!’
পোস্টে নিজের এমন অনুভূতির কারণও ব্যাখ্যা করেছেন অভিনেত্রী। তার ভাষ্য, ‘আমারই এমন লাগে, অন্যদের জানি কেমন লাগে। বিশ্বাস করেন এজন্য আমি কোন পডকাস্টে যাই না, একবার গেলে ৩ মাস এই এক জিনিসই দেখা লাগে।’
এদিকে অভিনেত্রীর এমন পোস্টের পর মন্তব্যের ঘরে ভক্তদের ভিন্ন অভিজ্ঞতার কথা উঠে এসেছে। নিজের সাক্ষাৎকার দেখতে তার ভালো না লাগলেও অনেকের কাছেই শবনম ফারিয়ার কথা শুনতে ভালো লাগে। এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘কি বলেন আমার তো আপনার কথা শুনতে ভালোই লাগে।’ আরেকজন লিখেছেন, ‘আপনার কথাগুলো সুন্দর ভালো লাগে।’
প্রসঙ্গত, ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়া জগতে প্রবেশ করেন। এরপর ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের উপর’ নাটকে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। ২০১৮ সালে দেবী চলচ্চিত্র দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে, যে কাজের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে বাচসাস পুরস্কার এবং শ্রেষ্ঠ নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category