• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা, ভিডিও ভাইরাল বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব নয়: নাহিদ ভোলার মেঘনা ও তেতুলিয়া নদী ইলিশ শিকারের মহোৎসব সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ঝটিকা মিছিল নাটোরে শাকিলের জানাজায় এমপির বিরুদ্ধে ‘ভুয়া ভুয়া’ স্লোগান জব্দ ইলিশ মাদরাসায় না দিয়ে বাড়ি নিয়ে গেলেন শিক্ষক, দুই ব্যক্তিকে ৮০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে রাতভর ঢাকা-সিলেট মহাসড়ক পরিষ্কার করল ছাত্রদল জামিন পেলেন ফেসবুক লাইভে সরকারের ওপর ক্ষোভ প্রকাশ করা সেই নারী ইসরায়েলে সরকার গড়ার মতো সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না কেউ, কে হবেন প্রধানমন্ত্রী

নিরিবিলি জীবনযাপনই এখন পছন্দ সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের

Reporter Name / ১০ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

প্রভাত বিনোদন: দীর্ঘদিন ধরে বড় মঞ্চের কনসার্ট ও বাণিজ্যিক সংগীতের আয়োজন থেকে দূরে রয়েছেন সংগীতশিল্পী আনুশেহ আনাদিল। এ নিয়ে নানা গুঞ্জন থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি স্পষ্ট করেছেন, নেশার কারণে গান থেকে সরে যাননি তিনি। বরং নিজের জীবন সহজ করতে এবং শারীরিক অবস্থার কথা বিবেচনায় নিয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছেন।
ভিডিওতে আনুশেহ বলেন, ‘দূর থেকে বসে আমাকে জাজ করে এটা ভেবে নেবেন না যে আমি নেশার কারণে গান ছেড়ে দিয়েছি, গান গাইতে পারি না। আমি এখনো পুরোই গান গাইতে পারি। আমি একটু আগেও গান গেয়েছি এতগুলো মহিলার জন্য।’
বড় কনসার্টে অংশ নেয়া ও বাণিজ্যিকভাবে গান করার বিষয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি জাস্ট বড় বড় কনসার্টগুলো করি না, কমার্শিয়ালি গান করি না। আমি হয়তোবা কিছু কিছু ডিসিশন নিয়েছি আমার লাইফে যে আমি আমার জীবনটাকে সহজ করবো।’এর আগে চলতি বছরের জুলাইয়ে আনুশেহ জানিয়েছিলেন, ধীরে ধীরে শ্রবণশক্তি হারাচ্ছেন তিনি। দীর্ঘদিন মঞ্চ ও সংগীত থেকে দূরে থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন এই শিল্পী। জানান, টিনিটাস নামের একটি সমস্যায় ভুগছেন তিনি। এ কারণে উচ্চ শব্দ সহ্য করা তার জন্য কষ্টকর হয়ে উঠেছে।
আনুশেহর ভাষ্য অনুযায়ী, কানের ভেতরে সব সময় তীব্র শব্দ শুনতে পান তিনি। সমস্যাটি তার শ্রবণক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। এমনকি উচ্চ শব্দে কানে ব্যথাও হয়। চিকিৎসকের পরামর্শে একসময় শ্রবণযন্ত্র ব্যবহার শুরু করলেও তার অভিজ্ঞতায়, এটি ব্যবহারের পর টিনিটাসের সমস্যা আরও প্রকট হয়ে ওঠে। পরে শ্রবণযন্ত্র ব্যবহার বন্ধ করে দেন তিনি।
শারীরিক সমস্যার কারণে শহরের কোলাহল থেকে দূরে শান্ত পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন আনুশেহ। নিরিবিলি জীবনযাপনই এখন তার পছন্দ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category