• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

পাথরঘাটায় লেমুয়া বাজারে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই. ১৫ কোটি টাকার ক্ষতির আশঙ্কা

Reporter Name / ১১৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মো.মাহবুবুর রহমান,পাথরঘাটা : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করেছেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে ১৩ জুলাই সোমবার দিবাগত রাত অনুঃ ২টার দিকে বরগুনা জেলাধিন পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের লেমুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি,মনোহরী,ফার্মেসি, গার্মেন্টস ও পাদুকাসহ বিভিন্ন ধরনের প্রায় ৫০টি দোকান পুড়ে ছাই হয়েছে বলে ধারণা করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। এতে দোকানের মালামাল ও দোকান সহ প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন ভুক্তভোগীরা।
এ ঘটনায় সরেজমিন পরিদর্শন করেছেন বরগুনা জেলা প্রশাসক (ডিসি) মিস তাছলিমা আক্তার, বরগুনা পুলিশ সুপার (এসপি) মোঃ কুদরত-ই খুদা,পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা, তাপস পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ১৩ জুলাই সোমবার রাতে যথা সময়ে দোকান বন্ধ করে সবাই বাড়িতে চলে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েন। হঠাৎ রাত আনুমানিক ২টার দিকে আগুনের সূত্রপাত হলে লোকমুখে তারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক পাথরঘাটা, মঠবাড়িয়া ও বামনার ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তিনটি উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গটনাস্থলে এসে আগুন নিভানোর চেষ্টা করলেও ততক্ষণে প্রায় অর্ধশতাধিক ব্যবসায়িক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে পুড়ে বহু মানুষের সারা জীবনের কষ্টার্জিত সকল সম্পদ পুড়ে গেছে, পুড়ে গেছে তাদের আশা ভরসার রঙিন স্বপ্ন, হয়ে গেছেন সবাই নিঃস্ব।
সরেজমিন লেমুয়া বাজারে গিয়ে দেখা গেছে অনেক ব্যবসায়ীরা তাদের দোকান পুড়ে যাওয়ার কারণে জ্ঞান হারিয়ে ফেলছেন। অনেকে পুড়ে যাওয়া ছাই এর মধ্যে খুঁজছেন তাদের কষ্টার্জিত সম্পদ টুকরো। পুড়ে যাওয়া দোকানগুলোর ব্যবসায়ীদের চোখে পানি ছল ছল করছে। অপরদিকে স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ি ও মালিকদের জেলা প্রশাসকের কার্যালয় থেকে আর্থিক সহযোগিতা করার প্রস্তুতি চলমান চূড়ান্ত তালিকা করে আর্থিক সহায়তা করা হবে বলে বরগুনা জেলা প্রশাসক কার্যলয় সূত্রে জানা গেছে।
এছাড়া বরগুনা ২ আসনের সংসদ সদস্য ও চীফ হুইপ নুরুল ইসলাম মনির পক্ষ থেকেও আর্থিক সহায়তা করার প্রস্তুতি চলছে


আপনার মতামত লিখুন :
More News Of This Category