• রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে কল্যাণ প্যারেড: স্বতন্ত্র পে-স্কেল, ঝুঁকি-ওভারটাইম ভাতা চায় পুলিশ পুলিশের যৌক্তিক দাবিগুলো পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষের আনন্দ ও ব্যক্তিগত আয়োজনের প্রতি সম্মান জানিয়ে , দলীয় কর্মসূচি সংক্ষিপ্ত করলেন তারেক রহমান আরটিভির সম্মাননা পেলেন স্বপ্নজয়ী মায়েরা বারবার সীমান্ত রক্তাক্ত করবেন, এভাবে ভালো সম্পর্ক হবে না : রিজভী ডেঙ্গুর প্রাদুর্ভাব ও ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করবে দক্ষিণ সিটি সাংবাদিককে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন এআই’র যুগে সন্তানদের নৈতিকভাবে মানুষ করাই বড় চ্যালেঞ্জ : সমাজকল্যাণমন্ত্রী প্রধানমন্ত্রী নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন : নজরুল ইসলাম খান ঈদযাত্রা নিরাপদ করতে সব ব্যবস্থা নেয়া হচ্ছে: রেলমন্ত্রী

পাবনায় ভেজাল দুধ তৈরির দায়ে দু’জনের কারাদণ্ড

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা,পাবনা: পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নে ভেজাল দুধ তৈরির দায়ে দুইজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৯ মে) দিবাগত মধ্যরাতে ইউনিয়নের শাহানগর এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে এ কারাদণ্ড দেয়া হয়। এসময় এক লাখ টাকা অর্থদণ্ড দেয়ার পাশাপাশি বিপুল পরিমাণ ভেজাল দুধ ও জেলি জব্দ করে ধ্বংস করা হয়। এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আরিফুজ্জামান।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ইউনিয়নের সেনগ্রামের মৃত আকবর হোসেনের ছেলে সাকায়াত আলী ও তার সহযোগী একই ইউনিয়নের শাহানগর এলাকার জমশেদ আলীর ছেলে সুমন আলী।
আভিযানিক দল জানায়, ভাঙ্গুড়ায় ব্যাপকহারে কৃষি আবাদ ও গবাদি পশু পালন হয়ে থাকে। এক্ষেত্রে দুগ্ধ উৎপাদনে এই অঞ্চলের সুনাম বহুদিনের। কিন্তু সম্প্রতি একটি চক্র ভেজাল দুধ উৎপাদন করে সেই সুনাম নষ্টের চেষ্টা করছে। এই চক্রের অন্যতম হোতা সেনগ্রামের সাকায়াত আলী। শাহানগর এলাকায় অবস্থিত তার কারখানায় দীর্ঘদিন ধরে জেলি ও মানবদেহের জন্য ক্ষতিকারক অন্যান্য উপকরণ মিশিয়ে ভেজাল দুধ উৎপাদন হচ্ছিলো বলে অভিযোগ ছিল। এর ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাতে ওই কারখানায় অভিযান চালালে ভেজাল দুধ উৎপাদনের সত্যতা মেলে। এর দায়ে কারখানা মালিক মো. সাকায়াত আলীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তার সহযোগী সুমন আলীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুজ্জামান বলেন, অভিযানের সময় ৭৩ কেজি জেলি ও প্রায় ৭০০ কেজি ভেজাল দুধ জব্দ করা হয়। পরে সেগুলো ধ্বংস করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য প্রায় ৬৪ হাজার টাকা। ভেজাল খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category