• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলে সাবেক সচিব জিয়াউল আলমকে এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে দেশে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছে এস কে সুরের দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ, রায় ২৮ জুলাই সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করায় সহকারী রেজিস্ট্রার বরখাস্ত গৃহায়ন খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র ত্রাণ বিতরণে অনিয়ম-স্বজনপ্রীতি হলে ব্যবস্থা: ত্রাণমন্ত্রী ‘শিক্ষিত তরুণরা খামার ব্যবস্থাপনায় এলে দেশের খাদ্য নিরাপত্তা মজবুত হবে’ বেসরকারি হাসপাতালেও কম খরচে ডেঙ্গু পরীক্ষা করতে হবে: সংসদে স্বাস্থ্যমন্ত্রী দক্ষতার ঘাটতিতে দেশে উচ্চশিক্ষিত ৯ লাখ যুবক বেকার আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ভারত-ভিয়েতনাম, চাপে বাংলাদেশের পোশাক রপ্তানি

পিরোজপুরে দুই দফা দাবিতে ডাকঘরে অনির্দিষ্টকালের ধর্মঘট

Reporter Name / ২১৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

মো. বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর জেলার বাংলাদেশ ডাক বিভাগের আওতার সকল শাখা ডাকঘরে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট। তিনগুন বেতন ভাতা বৃদ্ধি এবং বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতি এই ২ দফা দাবি আদায়ের লক্ষে এই ধর্মঘট পালন করছে সমগ্র বাংলাদেশের ৮৫০০ টি শাখা ডাকঘর।
জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধিনে বাংলাদেশ ডাক বিভাগের ৮৫০০ টি শাখা ডাকঘরে মোট ২৩০২১ জন কর্মচারী কাজ করছেন। এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা কর্মচারীদের দেওয়া হচ্ছে অতি নঘন্য সম্মানি ভাতা। যাহা বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশে সর্ব নি¤œ পদে কর্মরত কর্মচারীদের চেয়েও অতি সামান্য। ঢাকা ডাক বিভাগের সামনে বহুবার আন্দোলন করেও দাবি আদায় হয়নি। এমনকি এবিষয়ে বাংলাদেশ সরকার কোন ধরণের পদক্ষেপ গ্রহণ করে নাই। ফলে ৮৫০০ টি শাখা ডাকঘরের মোট ২৩০২১ জন্য কর্মচারী অতি কষ্টে জীবন যাপন করছেন। পিরোজপুর জেলার বিভিন্ন শাখা ডাকঘরে ধর্মঘট পালন করতে দেখা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ডাকঘরের একজন পোষ্ট মাষ্টার বলেন, আমরা ডাক বিভাগের এক্সট্রা ডিপার্টমেন্টার এজেন্ট হিসেবে কাজ করলেও একটা সরকারি ডাকঘরে যে সব কাজ করা হয় একই কাজ আমাদেরও করতে হয়। তবুও ইউনিয়ন পরিষদের একজন গ্রাম পুলিশের বেতনের চেয়েও আমাদের সম্মানি ভাতা কম দেওয়া হচ্ছে। যাহা তুচ্ছ ও নঘন্য।
৬ জুলাই থেকে বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে এই ধর্মঘট দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান জেলার নেত্রীবৃন্ধ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category