• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
Headline
দীপাবলিতে অযোধ্যায় আলোর উৎসব কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাত, ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার কিশোর শ্রমবাজারে মানসম্মত কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি গড়ে তোলার আহ্বান বিশেষজ্ঞদের বিমানকে দুর্নীতিমুক্ত ও লাভজনক করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে, এলজিইডি প্রকৌশলীদের প্রতিমন্ত্রী ডিজিটাল অবকাঠামো নির্মাণের শুরু থেকেই সাইবার নিরাপত্তায় গুরুত্ব দিতে হবে: তথ্যপ্রযুক্তিমন্ত্রী জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ ডিসেম্বরে শেখ হাসিনা আসছেন, এটা রাজনৈতিক প্রোপাগান্ডা: ইশরাক ফতুল্লায় মাদ্রাসায় আগুন: শিক্ষার্থীদের চিকিৎসা ফ্রি, ২ মেডিকেল বোর্ড স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট দিয়েছে সরকার : সমাজকল্যাণমন্ত্রী

পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এম. সরোয়ার ও শেখ রাহাত

Reporter Name / ১২৯ Time View
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুর পৌরসভা ও জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী, টকশো ব্যক্তিত্ব ও মেজর (অব.) ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন এবং পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার মেয়র পদপ্রার্থী আখতারুজ্জামান শেখ রাহাত। এ সময় তাঁরা পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজারীদের খোঁজখবর নেন এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
রোববার (১৮ অক্টোবর) পিরোজপুর পৌর এলাকার ১০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন তাঁরা। এ ছাড়া জেলার জিয়ানগর উপজেলার পাঁচ থেকে সাতটি পূজামণ্ডপও পরিদর্শন করেছেন বলে জানান ব্যারিস্টার এম. সরোয়ার হোসেন। পরিদর্শনকালে তাঁরা পূজারীদের সঙ্গে কথা বলেন এবং উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।
আখতারুজ্জামান শেখ রাহাত জানান, তিনি জাতীয়তাবাদী রাজনৈতিক আদর্শে বিশ্বাসী। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগেও সম্পৃক্ত রয়েছেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর মেয়র এম. ডি. লিয়াকত আলী শেখ বাদশার আদর্শ অনুসরণ করে তিনি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করছেন বলেও জানান। পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়, উৎসবের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেওয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে তাঁদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।এদিকে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন নিশ্চিত করতে পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার সাতটি উপজেলায় ৪৬৩টি পূজামণ্ডপের নিরাপত্তায় ২ হাজার ৯৭৬ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। এ ছাড়া প্রত্যন্ত এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকিতে টহল দল কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category