• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান এশিয়ার তৃতীয় শক্তিধর দেশ ভারত, মোদি দ্বিতীয় প্রভাবশালী নেতা কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামকে সংবর্ধনা অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না

প্রতি জেলায় আধুনিক মন্দির নির্মাণ করবে সরকার : ধর্মমন্ত্রী

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

প্রভাত রিপোর্ট: দেশের প্রতিটি জেলায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে আধুনিক মন্দির নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংসদ অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম জানতে চান, ধর্মীয় সম্প্রীতির দেশ হিসেবে সব জেলা ও উপজেলা পর্যায়ে সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি করে মন্দির নির্মাণের কোনো পরিকল্পনা সরকারের রয়েছে কি না। পরিকল্পনা থাকলে, তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে? জবাবে ধর্মমন্ত্রী বলেন, প্রতি জেলায় একটি করে আধুনিক মন্দির নির্মাণের লক্ষ্যে প্রকল্প দলিল প্রণয়নের কাজ চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category