• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Headline
৩০ নভেম্বরের মধ্যে থার্ড টার্মিনালের চুক্তি, আংশিক চালু ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী ঢাকার বস্তি ও উপকূলের ৮ জেলার উন্নয়নে আসছে ২৫০ মিলিয়ন ডলারের প্রকল্প পোশাকশ্রমিকদের জন্য প্রস্তাবিত ন্যূনতম মজুরি অপর্যাপ্ত: বাবুল আক্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, দাম নির্ধারণে চলছে চূড়ান্ত আলোচনা বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন নিয়ে ইইউ’র উদ্বেগ, ডিসেম্বরে বৈঠকে বসছে ২৭ দেশ ভারত থেকে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেফতার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস ছেড়ে কয়লার দিকে ঝুঁকছে বাংলাদেশ বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী গ্রামীণ ব্যাংক রক্ষায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান ড. ইউনূসের

শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্র তেহরানের নির্ধারিত শর্ত মেনে নিলে দ্রুতই হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ ক্ষেত্রে খুব দ্রুত পদক্ষেপ নিতে পারবে তেহরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। কোনও সমঝোতা হলে দুই ঘণ্টার মধ্যে জলপথটি পুরোপুরি খুলে দেওয়া সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে বাঘাই বলেন, ইরান ‘খুব দ্রুত পদক্ষেপ নিতে পারে’। তিনি বলেন, ইরান নিজের প্রতিশ্রুতি পালনে অবিচল রয়েছে। অন্য পক্ষ সংশ্লিষ্ট শর্তগুলো মেনে চললে যত দ্রুত সম্ভব এসব প্রতিশ্রুতি পূরণ করা হবে। তবে একই সঙ্গে ইরান নিজের লক্ষ্য ও জনগণের অধিকার সম্পর্কে সচেতন বলেও উল্লেখ করেন বাঘাই। তিনি বলেন, ‘এসব অধিকার রক্ষায় ইরান পিছু হটবে না’।


আপনার মতামত লিখুন :
More News Of This Category