• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Headline
ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে

প্রথমবার টিভি ধারাবাহিকে কোয়েল মল্লিক

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: কোয়েল মল্লিক। পশ্চিমবঙ্গের সিনেমায় অন্যতম সফল অভিনেত্রী। বাবা রঞ্জিত মল্লিকের পথ ধরে সিনেমায় এসে আকাশচুম্বী সাফল্য পেয়েছেন। দুই যুগেরও বেশি সময় ধরে সিনেমা করছেন তিনি। তবে কখনো টেলিভিশন ধারাবাহিক নাটকে অভিনয় করা হয়নি তার।
জীবনের ৪৪-এ এসে এবার তাই করতে চলেছেন কোয়েল। টিভি ধারাবাহিকে অভিষেক হতে যাচ্ছে তার। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, দক্ষিণ কোরিয়ান একটি সিরিয়াল থেকে বাংলায় ধারাবাহিক হচ্ছে। সেখানেই একটি চরিত্রে থাকবেন কোয়েল।
দুই কোটির সিনেমার ২০০ কোটি আয়, নেপথ্যে ‘ভক্তি’ এবং অন্য যেসব কারণ
যদিও ধারাবাহিকটির নাম, পরিচালকের তথ্য এখনো জানা যায়নি। শোনা যাচ্ছে, সনি আট চ্যানেলে প্রচারিত হবে এই ধারাবাহিক। তবে আনুষ্ঠানিক ঘোষণা এখনো বাকি। এর আগে টিভি পর্দায় বহুবার হাজির হয়েছেন কোয়েল। বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হয়েছেন। ‘কথা ও কাহিনী’ শীর্ষক একটি টক শোয়ের উপস্থাপনাও করেছেন। তবে ধারাবাহিক নাটক করবেন এই প্রথম।
উল্লেখ্য, সিনেমায় কোয়েলের অভিষেক হয় ২০০৩ সালে ‘নাটের গুরু’র মাধ্যমে। এরপর তাকে দেখা গেছে ‘বন্ধন’, ‘নীল আকাশের চাঁদনি’, ‘হিরো’, ‘প্রেমের কাহিনী’, ‘মন মানে না’, ‘বলো না তুমি আমার’, ‘সাত পাকে বাঁধা’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’, ‘হেমলক সোসাইটি’, ‘রংবাজ’, ‘বেশ করেছি প্রেম করেছি’সহ অনেক দর্শকপ্রিয় সিনেমায়।
রাজনীতিতেও এসেছেন কোয়েল। তৃণমূল কংগ্রেসের হয়ে রাজ্যসভা সদস্য হয়েছিলেন। তবে সর্বশেষ নির্বাচনে দলটির পরাজয়ের পর মাস দুয়েকের মধ্যেই সরে এসেছেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category