• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

প্রাথমিক শিক্ষাব্যবস্থায় নতুন নীতিমালা প্রণয়ন হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

Reporter Name / ১০০ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বরিশাল: প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। তিনি বলেন, এ লক্ষ্যে এরই মধ্যে তিনটি বিভাগে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। যার মাধ্যমে ভালো ফলাফল পাওয়া গেছে। চলতি মাসের মধ্যে প্রতিটি বিভাগে কর্মশালা সম্পন্ন করা হবে। কর্মশালার মতামতের ভিত্তিতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। রবিবার (২৩ আগস্ট) সকালে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বাংলাদেশে প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা মনিটরিং, জবাবদিহিতা, প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, উচ্চ শিক্ষার বাংলাদেশ আমরা গড়তে চাই, সে লক্ষ্যে মন্ত্রণালয়, কর্মকর্তা, প্রধান শিক্ষক, শিক্ষক সবাই কাজ করছে। প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন, সেই নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন করতে হলে তার প্রধান কারিগর হবে আমাদের প্রাথমিক শিক্ষাব্যবস্থা।
এসময় তিনি আরও বলেন, দেশব্যাপী প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে পর্যায়ক্রমে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মশালার মূল লক্ষ্য মন্ত্রণালয় প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে কীভাবে দেখতে চায় তার নির্দেশনা কর্মকর্তাদের কাছে পৌঁছানো এবং কর্মকর্তাদের দেওয়া ফিডব্যাকের আলোকে নতুন নীতিমালা প্রণয়ন। যার ভিত্তিতে আমাদের সকল কর্মকর্তা পরবর্তী কার্যক্রম পালন করবে। সেই আলোকে আমাদের প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মিরাজুল ইসলাম উকিল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয়, জেলা, উপজেলা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল পর্যায়ের দুই শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category