• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Headline
মায়েদের নিয়ে পিরোজপুরে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত ঢাকা থেকে খুনি ভাড়া করে এনে উপজেলা বিএনপি সভাপতিকে হত্যা, নেপথ্যে কারা বন্যার্তদের সহযোগিতায় গাইবেন রুনা লায়লা প্রিয় দলের জয়ের সাথে নিজের ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে মেলাতে নারাজ তানজিন তিশা শৃঙ্খলাজনিত কারণে মাইলস্টোন থেকে টিসি দেওয়া হয়েছিল সুহিকে রথযাত্রার অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল শিশু ইয়ামালের সঙ্গে লাজুক মেসির সেই বিখ্যাত ছবিটি কীভাবে তোলা হয়েছিল শরণখোলায় দম্পতির লাশ উদ্ধার, চিরকুটে লেখা, ‘আমাদেরকে মাফ করে দিও’ বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ চীন হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
আন্দোলনকারীদের ব্রিফিং

ফের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, জনদুর্ভোগ বিবেচনায় কর্মসূচি স্থগিত

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট : আবারও শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি জানিয়েছেন এইচএসসি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। মন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এক সংবাদ সম্মেলনে একদল শিক্ষার্থী এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে ধানমন্ডির আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী মো. রায়ান বলেন, আজ বৃষ্টি এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, তারা সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন করছেন না, বরং সরকারের সহযোগিতা চাচ্ছেন। তাদের অভিযোগ, শিক্ষামন্ত্রী পরিস্থিতি সম্পর্কে অবগত থাকা সত্ত্বেও একটি পুরো ব্যাচের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি করছেন।
আগামীতে পরিচয়পত্র (আইডি কার্ড) ছাড়া কাউকে আন্দোলনে অংশ নিতে দেওয়া হবে না উল্লেখ করে তারা জানান, যারা সরকার পতনের স্লোগান দিয়েছেন এবং আন্দোলনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন তারা সবাই বহিরাগত। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামে একটি ফেসবুক পেজের বিষয়ে জানতে চাইলে আন্দোলনকারীরা বলেন, এ পেজের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তাদের ভাষ্য, আমরা রাজনীতি করতে আসিনি। ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
আন্দোলনরত পরীক্ষার্থীদের দাবিগুলো হলো- এমসিকিউ ও সিকিউ পরীক্ষার নম্বর একসঙ্গে যোগ করে পাস নম্বর নির্ধারণ করতে হবে; যারা বিভিন্ন কারণে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য আবার পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এছাড়া শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category