• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
Headline
বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সরকার জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে : প্রধানমন্ত্রীর উপদেষ্টা দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না ঢাকার পুলিশ পুলিশের ওপর হামলার সুনির্দিষ্ট তথ্য নেই, তবে আমরা সবসময় সতর্ক: ডিবি ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে : শামসুজ্জামান দুদু চেক ডিজঅনার মামলায় সাহেদের ১ বছরের কারাদণ্ড টেরোরিস্ট নিয়ে এখন কেউ কথা বলে না: পররাষ্ট্র উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা আমাদের ভুল ছিল: আসিফ মাহমুদ নবায়নযোগ্য জ্বালানির প্রসারকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে কাল : কৃষিমন্ত্রী

বগুড়ায় এনসিপি নেতাদের ব্যানার পুড়িয়ে ছাত্রদলের বিক্ষোভ

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, বগুড়া: বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে বগুড়ার রাজনৈতিক অঙ্গন। এর প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে এনসিপির ব্যানার নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেন তারা।
শনিবার (১ আগস্ট) বেলা সোয়া ১টার দিকে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রাণকেন্দ্র সাতমাথায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সাতমাথার সপ্তপদী মার্কেটের ওপরে টানানো এনসিপি নেতাদের ছবিসংবলিত ব্যানার নামিয়ে ছিঁড়ে ফেলেন এবং আগুন ধরিয়ে দেন।
বিক্ষোভ মিছিল শেষে সাতমাথার সমাবেশে বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান বলেন, এনসিপির কিছু নামধারী দায়িত্বশীল ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তারা জুলাই আন্দোলনের মূল এজেন্ডা ঐক্যবদ্ধ ও সাম্য-মানবিক বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছেন। সালাউদ্দিন তানভীর জিয়া পরিবারকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তা বগুড়ার সাধারণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। বগুড়ার জনগণ তাকে যেখানে পাবে, প্রতিহত করে পুলিশের হাতে তুলে দেবে।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ বলেন, তারেক রহমান কোটি কোটি তরুণের অনুভূতির জায়গা। ভাইরাল হওয়ার উদ্দেশ্যে গাজী সালাউদ্দিন অশালীন মন্তব্য করেছে। তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে সাজা নিশ্চিত করা না হলে ক্ষুব্ধ নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়বে। তাকে অবিলম্বে গ্রেপ্তার না করা হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ঘটনা ঘটতে পারে। এনসিপিকে প্রকাশ্যে কেন্দ্রীয় কার্যালয় থেকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। এর আগে, শুক্রবার (৩১ জুলাই) বিকেলে একই ঘটনায় সাবেক ছাত্রদল নেতা ও জুলাই যোদ্ধাদের ব্যানারে সাতমাথায় সালাউদ্দিন তানভীরের ব্যানারে জুতাপেটা ও অগ্নিসংযোগ করা হয়। ওই স্থান থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর ও সদস্যসচিব নাসিরুদ্দিন পাটওয়ারীকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্যের জেরে ইতোমধ্যে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে এই তথ্যে জানানো হয়। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পরবর্তী দুই কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category