• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

বগুড়ায় ড্রেন থেকে ৩৩৪ গুলি উদ্ধার

Reporter Name / ৬৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা,বগুড়া: বগুড়া মহানগরের জিলা স্কুলের প্রাচীর সংলগ্ন ড্রেন সংস্কারের খনন কাজের সময় ৩৩৪টি গুলি পাওয়া গেছে। রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে এই গুলিগুলো উদ্ধার করা হয়।
জানা গেছে, রবিবার সকালে সিটি কর্পোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের খনন কাজ করছিলেন শ্রমিকরা। এসময় একজন শ্রমিক খননকৃত ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশের মাটির ভেতরে ধাতব সদৃশ বস্তু দেখতে পান। পরে শ্রমিকরা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে গুলিগুলো উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, শ্রমিকরা কাজ করার সময় গুলির কার্তুজগুলো মাটির ভেতরে খুঁজে পান। সেখানে মোট ৩৩৪টি গুলি পাওয়া গেছে। গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের অথবা ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে থানার লুটকৃত গুলি কিনা তা পরীক্ষার পর নিশ্চিতভাবে জানা যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category