• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Headline
আমেরিকায় ক্রিকেট স্টেডিয়াম বানালেন শাহরুখ আগামী ছয় মাস সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকবে ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ ৩৫৭ টাকা কমলো এলপি গ্যাসের দাম ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা চান রাষ্ট্রদূত সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা সরকারের জন্যই আত্মঘাতী হবে: ইফতেখারুজ্জামান নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী নতুন মামলায় খায়রুল হকের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৪ তিতাসে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন নিয়ে সমালোচনা

বাগেরহাটে ৪ হাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৪

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ আটক ৪ আসামীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আটকদের কাছ থেকে ইয়াবা ছাড়াও ৩টি মুঠোফোন ও নগদ ৭১ হাজার ৯২০টাকা উদ্ধার করা হয়েছে। ফকিরহাট থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার হাসান মোহাম্মাদ নাছের রিকাবদার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ফকিরহাট উপজেলার বারাশিয়া-মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২৬ মামলার আসামী মাদক ব্যবসায়ী মনির শেখ (৪৭)কে আটক করা হয়। তার সংরক্ষনে থাকা ৪০১৫ পিচ ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়। মনির শেখের দেওয়া তথ্য অনুযায়ী আরও তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মনির শেখ @ মনি শেখ(৪৭), একই উপজেলার আট্টাকী গ্রামের কাওসার মোল্লার ছেলে মোঃ হাফিজুর রহমান মোল্লা @ হাফিজুল (৩৭), বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা গ্রামের শেখ ফেরদৌসের ছেলে তৌহিদুল ইসলাম @ শেখ তামিম (২০) এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার ভাইজোড়া গ্রামের মৃত নেয়ামত হাওলাদালের ছেলে মোঃ সবুজ মিয়া @ সবুজ (৩০)।এদের মধ্যে মনিরের বিরুদ্ধে ২৬টি মাদক মামলা রয়েছে। এছাড়া এক সপ্তাহ অভিযান চালিয়ে ৪০ জন মাদক কারবারিকে আটক করেছে জেলা পুলিশ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category