• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
Headline
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না: ক্রিস্টেনসেন ২২ হাজার প্রবাসীর এনআইডি আবেদন বাতিল করলো ইসি হামে এ পর্যন্ত ৬৭৭ শিশুর মৃত্যু , ব্যয়ও বাড়ছে চিকিৎসার ২৩ জুন ঘিরে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জামায়াত গণতন্ত্রই বিশ্বাস করে না: মির্জা ফখরুল খেলার পাশাপাশি পড়াশোনা-সংস্কৃতিতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায়: অ্যাটর্নি জেনারেল কাঁচামাল আমদানিতে ৩০% মূল্য সংযোজনের শর্ত বহাল রাখার দাবি বিটিএমএর বকেয়া বেতন দাবিতে আন্দোলনরত পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া আগস্ট থেকেই চলবে ঢাকা-পাবনা ট্রেন: রেলমন্ত্রী

বিয়ের সাজে হাস্যোজ্জ্বল বুবলীর এমন রূপে মুগ্ধ তার ভক্তরাও

Reporter Name / ১৩ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত বিনোদন: দিন কয়েক আগেই মা হওয়ার খবর দিয়ে আলোচনার ঝড় তুলেছিলেন অভিনেত্রী শবনম বুবলী। জানিয়েছেন, তার ও শাকিব খানের সংসারে এসেছে দ্বিতীয় সন্তান। সে কন্যার নাম রেখেছেন শারলিন খান। যদিও বিষয়টি নিয়ে শাকিব বরাবরের মতই ছিলেন নীরব।
এদিকে শনিবার (২০ জুন) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। সেখানে তাকে দেখা গেল বিয়ের সাজে। না, এটার নিজের বিয়ে নয়। বরং পেশাদার কাজ। একটি প্রতিষ্ঠানের প্রচারেই বেগুনি রঙের লেহেঙ্গা পরে সেজেছেন বউ।
ভারি নকশাখচিত সে লেহেঙ্গার সঙ্গে পরেছেন সাদা রঙের গয়না। কপালে কালো পাথরের টিকলি। হাস্যোজ্জ্বল নায়িকার এমন রূপে মুগ্ধ হচ্ছেন তার ভক্তরাও।
ছবিগুলোর সঙ্গে ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।’
পোস্টে বুবলীর সাজের প্রশংসা করছেন অনেকেই। কেউ কেউ আবার নবজাতক কন্যার ছবি কবে প্রকাশ করবেন, সেটাও জানতে চাইছেন। তবে বরাবরের মতই মন্তব্যের ঘরে নির্বিকার নায়িকা।
প্রসঙ্গত, বুবলীকে সর্বশেষ পর্দায় দেখা গেছে কোরবানির ঈদের ছবি ‘পিনিক’-এ। জাহিদ জুয়েলের ছবিটি অবশ্য দর্শককে আকৃষ্ট করতে পারেনি। ছবিতে বুবলীর সঙ্গে রয়েছেন আদর আজাদ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category