• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
Headline
জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কবে, সময় দিতে পারছি না: মন্ত্রী অ্যাটর্নি জেনারেল আইনজীবীদের বিপক্ষে অবস্থান নিয়েছেন: মাহবুব উদ্দিন খোকন স্কুল ফিডিং শুধু পুষ্টি নয়, সুশাসনেরও পরীক্ষা: ববি হাজ্জাজ র‌্যাবের বিলুপ্তি চেয়েছিলাম, নাম বদলে একই বাহিনী চাইনি: শফিকুর রহমান স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণের সুযোগই নেই: শাহে আলম ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বকাপের আগেই আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়াবে ব্রাজিল

Reporter Name / ৭৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপের আগেই আনচেলত্তির চুক্তির মেয়াদ বাড়াবে ব্রাজিল। এমন তথ্য নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদ। আনচেলত্তির সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত নতুন চুক্তি করতে যাচ্ছেন তারা।
ইতালিয়ান কিংবদন্তি আনচেলত্তি গত বছর ব্রাজিল দলের দায়িত্ব নেন। তার অধীনেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী মাসে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে।
৬৬ বছর বয়সী এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চালিয়ে আসছে ব্রাজিল ফুটবল। সাবেক রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও চেলসি কোচের নতুন চুক্তির বিভিন্ন দিক নিয়ে তার আইনজীবীদের সঙ্গে কাজ করছে ব্রাজিলেরর ফুটবল সংস্থা।
ফোর্তালেজায় অনুষ্ঠিত ফুটপ্রো এক্সপো সম্মেলনে সিবিএফ সভাপতি সামির জাউদ বলেছেন, ‘বিশ্বকাপ শুরুর আগেই আনচেলত্তির চুক্তি নবায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।’
আসন্ন বিশ্বকাপের পরও ব্রাজিল দলের দায়িত্বে থাকার কথা একাধিকবার জানিয়েছেন আনচেলত্তি। আগামী ১৮ মে রিও ডি জেনেইরোতে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি। এরপর বিশ্বকাপে যাওয়ার আগে ৩১ মে মারাকানা স্টেডিয়ামে পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে সেলেসাওরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category