• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
Headline
অনুমোদন পেলো জাতীয় সাংবাদিক সংস্থার পিরোজপুর জেলা কমিটি কলাপাড়া হাসপাতালে চালু হলো সিজারিয়ান অপারেশন রাজশাহীতে সপ্তাহের ব্যবধানে চড়া ডিমের বাজার নাটোরে বাস-ভটভটি সংঘর্ষে নিহত ৪ অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় হুমকি, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ জামায়াত-এনসিপি নন-ইস্যুকে ইস্যু করে দেশ অস্থিতিশীল করতে চায়: খায়রুল কবির খোকন ১৭ বছরে আওয়ামী লীগ দেশটাক শেষ করছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন মা মাছ রক্ষায় হাওরে হচ্ছে ‘মিঠা পানির মাছের অভয়াশ্রম’: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর মাতারবাড়ী সফর: নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার ও ডিআইজি

বিশ্বকাপের মঞ্চে কে কবে গাইবেন

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

প্রভাত বিনোদন : অপেক্ষার পাল শেষ, বিশ্বকাপের পর্দা উঠছে আজ। এবার এক দিনের বদলে তিন দেশে দুই দিনে হবে উদ্বোধনী উৎসব। এসব আয়োজনে ভিন্ন মাত্রা যোগ করবে সংগীত। কলম্বিয়ান পপ তারকা শাকিরা, মার্কিন পপ তারকা কেটি পেরি, ব্ল্যাকপিঙ্ক তারকা লিসা থেকে বাংলাদেশি-মার্কিন ডিজে সঞ্জয়—বিশ্বকাপের উদ্বোধনী আয়োজনে কে না থাকছেন।
মেক্সিকো সিটি (১১ জুন): উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো। ম্যাচের আগে মেক্সিকো সিটি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
অনুষ্ঠানে আদিবাসী শিল্পীদের পরিবেশনা, আধুনিক লোকজ পরিবেশনা এবং কাগজ কেটে তৈরি ঐতিহ্যবাহী শিল্পকর্ম ‘পাপেল পিকাদো’র মাধ্যমে মেক্সিকান সংস্কৃতি তুলে ধরা হবে। ‘ডাই ডাই’ পরিবেশন করবেন শাকিরা ও বার্না বয়। ‘ডাই ডাই’ শব্দের অর্থ ‘চলো’। ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালের বিরতিতেও গাইবেন শাকিরা, সঙ্গে থাকবেন ম্যাডোনা ও কে-পপ ব্যান্ড বিটিএস।
ফিফা বিশ্বকাপের অফিশিয়াল অ্যালবামে থাকা শিল্পীদেরও পরিবেশনা থাকছে। তাঁদের মধ্যে আছেন আলেহান্দ্রো ফার্নান্দেস, বেলিন্দা, ড্যানি ওশান, জে বালভিন, লিলা ডাউনস, লস অ্যাঞ্জেলেস আসুলেস ও মানা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার গায়ক-গীতিকার টাইলাও অংশ নেবেন। মেক্সিকো সিটির কর্তৃপক্ষ ১১ জুন সরকারি ছুটি ঘোষণা করেছে। স্টেডিয়াম এলাকায় শুধু টিকিটধারী দর্শক, স্বীকৃত গণমাধ্যমকর্মী ও অনুমোদিত ব্যক্তিদের প্রবেশের অনুমতি থাকবে।
এদিন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক কানাডা। ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন থাকছে। এই আয়োজনে সংগীত ও পরিবেশনার মাধ্যমে কানাডার বৈচিত্র্য তুলে ধরা হবে। অংশ নেবেন অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ানা, জেসি রেয়েজ, মাইকেল বুবল, নোরা ফাতেহি, সঞ্জয়, ভেজেড্রিম ও উইলিয়াম প্রিন্স।
এদিন প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক যুক্তরাষ্ট্র। ম্যাচের আগে লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে উদ্বোধনী আয়োজন রয়েছে।
এতে অংশ নেবেন কেটি পেরি, ফিউচার, আনিতা, লিসা, রেমা ও টাইলা।
আল–জাজিরা অবলম্বনে


আপনার মতামত লিখুন :
More News Of This Category