• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর। চুক্তি নবায়নে ভারতকে এগিয়ে আসতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই সব করা হবে। শনিবার (১৬ মে) দুপুরে ফারাক্কা লংমার্চ দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, সরকারের পদ্মা ব্যারাজ নির্মাণের সিদ্ধান্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। সবাইকে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের ওপর ভিত্তি করে চলতে হবে। মাতৃভূমির প্রশ্নে ঐক্যবদ্ধ থাকলে কোনও চক্রান্ত-ষড়যন্ত্র করে কেউ দেশের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না। সেটা আমার বিশ্বাস।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, পানি সমস্যা, পরিবেশ সমস্যার পাশাপাশি সাম্প্রদায়িক সমস্যাও বিরাট আকার ধারণ করছে। যে উগ্র সাম্প্রদায়িকতার বিকাশ ঘটছে, সেটি নিয়ন্ত্রণ দরকার। তিনি অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও সাম্প্রদায়িকতা উসকে দিচ্ছেন। তারা গায়ে পড়ে ঝগড়া লাগতে চায়। তিনি বলেন প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করবো না, তবে দাসত্বের শৃঙ্খলেও আটকে থাকব না। এতে আরও বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ কেন্দ্রীয় নেতারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category