• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
Headline
ঢাকায় ফুটবল খেলে নিরাপদ ভারত এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ রাতেও মিলবে সূর্যের আলো, মহাকাশে বসবে ৫০ হাজার আয়না পিরোজপুরে চেরাগ গ্রন্থাগারের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নতুন কুঁড়ি স্পোর্টসের অনুষ্ঠানে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ড্যান্স পরিবেশনা রফতানি ব্যাহত, কারখানায় আগুন: ক্ষতির মুখে পোশাকশিল্প শিক্ষা ও প্রযুক্তিতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও জোরদার হবে: শিক্ষামন্ত্রী ঢামেক হাসপাতালে দুদক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন, রোগীদের নানা অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে সরকার-শিক্ষার্থী সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে: রুহুল কবির রিজভী গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে হাঁড়ি-পাতিল নিয়ে জামায়াতের মিছিল

ভারতের সেন্সর বোর্ডে প্রীতি জিনতা – সুনীল শেঠি

Reporter Name / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: ভারতের কেন্দ্রীয় সরকার নতুন করে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন বা সেন্সর বোর্ড পুনর্গঠন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, নতুন বোর্ডের মেয়াদ তিন বছর অথবা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অথবা যেটি আগে হবে।। বলিউড অভিনেত্রী প্রীতি জিনতাসহ নতুন সেন্সর বোর্ডে মোট ১৮ জন সদস্য রাখা হয়েছে।
সেন্সর বোর্ডে আরও আছেন পঙ্কজ ত্রিপাঠী, সুনীল শেঠি, মনোজ যোশী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, পরিচালক প্রিয়দর্শন, সংগীতশিল্পী রিকি কেজ এবং থিয়েটার জগতের কয়েকজন ব্যক্তিত্ব।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই বোর্ড পুনর্গঠনের বিষয়টি অপেক্ষমাণ ছিল। আগের বোর্ডের কয়েকজন সদস্য সক্রিয় ছিলেন না এবং কয়েকজনের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। সাধারণত প্রতি তিন বছর পরপর বোর্ড পুনর্গঠন করা হয়। সর্বশেষ ২০১৭ সালে ১২ সদস্য নিয়ে বোর্ড পুনর্গঠন করা হয়েছিল।
চলচ্চিত্রের সেন্সর বা সার্টিফিকেশন নিয়ে সাম্প্রতিক সময়ে একাধিক বিতর্ক সামনে এসেছে। তবে নতুন বোর্ড গঠনের ফলে মূলত বোর্ডের সদস্যদের পরিবর্তন হচ্ছে। আইনগত দায়িত্বে কোনও পরিবর্তন আসছে না। বোর্ড আগের মতোই সিনেমাটোগ্রাফ অ্যাক্ট, ১৯৫২ এবং ২০২৪ সালের সার্টিফিকেশন বিধিমালা অনুযায়ী কাজ করবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category