• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

ভারতে পাচারকালে জয়পুরহাটে উদ্ধার ৭৪ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি

Reporter Name / ৬৮ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুরে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ভারতে পাচারকালে ৭২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটির মূল্য প্রায় ৭৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কষ্টিপাথর পাচার চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
আটকরা হলেন- আক্কেলপুর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে মো. হামিদুর রহমান (৬২), অনন্তপুর গ্রামের মাহাতাব হোসেনের ছেলে মো. জাকির হোসেন (৫০), জালালপুর গ্রামের সুচীন চন্দ্র মন্ডলের ছেলে শ্রী মুকুল চন্দ্র মন্ডল (৩৮) এবং বিহারপুর গ্রামের মৃত আইজ উদ্দিনের ছেলে মো. কামাল হোসেন (৬০)।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, আক্কেলপুর উপজেলার বিভিন্ন পাচারকারী চক্রের কাছে থাকা কষ্টিপাথরের মূর্তি ভারতে পাচারের চেষ্টা চলছে। এমন গোপন সংবাদ পেয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে আক্কেলপুর উপজেলার বিহারপুর গ্রামে বিজিবি ও এসআরবি সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে প্রথমে মুকুল চন্দ্র মন্ডল ও মো. কামাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত কষ্টিপাথর পাচারকারী মো. হামিদুর রহমান ও মো. জাকির হোসেনকে আটক করা হয়।
এ ঘটনায় আটক কষ্টিপাথর পাচার চক্রের চার সদস্যের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category