• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
Headline
ধারদেনা করে দিন কাটে অনেক চাকরিজীবীর নিত্যপণ্যের বাড়তি দামে সংসার চালাতে কেনাকাটায় কাটছাঁট ক্রেতাদের মুনাফা বাড়লেও লভ্যাংশ কমালো সিভিও, দ্বিগুণ লভ্যাংশ দেবে শমরিতা হসপিটাল নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে পাঙাশ-তেলাপিয়া জমানো টাকা দিতে পারছে না পদ্মা ব্যাংক, চরম মানবিক বিপর্যয়ে আমানতকারীরা ধ্রুব রাঠি, দিপকের চিঠি বলিউড তারকা অক্ষয় কুমারকে: তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম নির্বাচনের আগে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ইসরায়েলে হাজারো মানুষের বিক্ষোভ সৌদি আরবে ৭টি হামলার দাবি হুতিদের, মক্কায় পড়ল ক্ষেপণাস্ত্রের অংশ বিশ্বের অর্ধেকের বেশি বরফ গলার জন্য দায়ী মাত্র ৩ শতাংশ হিমবাহ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মাস্কের ৪৪ কোটি ৩০ লাখ ডলারের অনুদান

মুনাফা বাড়লেও লভ্যাংশ কমালো সিভিও, দ্বিগুণ লভ্যাংশ দেবে শমরিতা হসপিটাল

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ও শমরিতা হসপিটাল লিমিটেড ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। সিভিও পেট্রোকেমিক্যালের মুনাফা বাড়লেও লভ্যাংশ কমেছে। অন্যদিকে শমরিতা হসপিটাল আগের অর্থবছরের তুলনায় দ্বিগুণ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। দুই কোম্পানিরই শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। রবিবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কোম্পানি দুটি পৃথকভাবে এই তথ্য জানিয়েছে।
সিভিও পেট্রোকেমিক্যাল ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ১১ শতাংশ নগদ লভ্যাংশের পাশাপাশি ৯ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। সে হিসাবে আগের অর্থবছরে মোট ২০ শতাংশ লভ্যাংশ দিলেও এবার শুধু ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।
২০২৫-২৬ অর্থবছরে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ টাকা ৯৩ পয়সা। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ৩ টাকা ৮২ পয়সা। সে হিসাবে এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১ টাকা ১১ পয়সা। গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৫ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
অন্যদিকে শমরিতা হসপিটাল ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসার বিপরীতে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আগের অর্থবছরে কোম্পানিটি ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ফলে এবার নগদ লভ্যাংশের হার আগের অর্থবছরের তুলনায় দ্বিগুণ হয়েছে।
২০২৫-২৬ অর্থবছরে শমরিতা হসপিটালের শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১২ পয়সা। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ৬২ পয়সা। অর্থাৎ, এক বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫০ পয়সা। গত ৩০ জুন ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৮ টাকা ৭৪ পয়সা।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর শমরিতা হসপিটালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এ জন্য শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।
এদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকেও (জুলাই-সেপ্টেম্বর) শমরিতা হসপিটালের মুনাফাও বেড়েছে। এ সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৮৩ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৬৯ পয়সা। এতে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ১৪ পয়সা বা প্রায় ২০ শতাংশ। চলতি অর্থবছরের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৪৯ টাকা ৫৭ পয়সা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category