• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
Headline
সুন্দরবনে কোস্ট গার্ড স্টেশনে হামলা-ভাঙচুর বিলুপ্তির পথে ভিটামিনে ভরপুর গ্রামীণ জনপদের রসালো ফল জাম ​ অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে সিরিজ জিতল বাংলাদেশ রাণীনগরে ২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার, ১ মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড সীমান্তে আটকে থাকা বৃদ্ধের আছে আইডি কার্ড, চিনতে পেরেছে পরিবার এবার দক্ষিণ কোরিয়ার ৫ কিলোমিটার দীর্ঘ পতাকা টানিয়েছেন ভক্ত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে আ.লীগ-সংশ্লিষ্ট বই, সরানো হলো ছাত্রদলের আপত্তিতে সালথায় অস্ত্র জমা দিচ্ছেন এলাকার মানুষ, তবে পরিমাণে খুবই অল্প পলাশবাড়ীতে পানের হাটের দখল নিয়ে দুই পক্ষ, ভাঙচুর ও বিস্ফোরণ হাত–পা বেঁধে নারীকে নির্যাতন, উদ্ধারে আসা একজনের মাথা ফাটালেন স্বামী–শ্বশুর
প্রেস বিজ্ঞপ্তি
Wellcome to our website...

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ : একটানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহের হালুয়াঘাটে বোরো ধান, ভুট্টাসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার মাজরাকুড়া, কড়ইতলী, সংড়া ও মহিষলেটি গ্রামের নিচু এলাকার শতাধিক হেক্টর ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষকরা চরম বিপাকে পড়েছেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার হঠাৎ ঢলে ধান, ভুট্টা, ঝিঙা, শশা ও বেগুনের ক্ষেত পানির নিচে চলে যায়। পাশাপাশি কয়েকটি পুকুরের মাছ ভেসে গেছে। এ ছাড়া মাজরাকুড়া স্কুলের পেছন দিয়ে কুমারগাতি যাওয়ার সড়কের প্রায় ২০-৩০ ফুট অংশ নদীগর্ভে বিলীন হওয়ায় যোগাযোগ ব্যবস্থাও ঝুঁকির মুখে পড়েছে।
এদিকে, উপজেলার জুগলী ইউনিয়নের সংড়া গ্রামের কৃষক সিদ্দিক মিয়া জানান, এলাকায় ধান কাটার মেশিনের সংকট দেখা দিয়েছে। বর্তমানে যে কয়েকটি হারভেস্টার রয়েছে, সেগুলো একরপ্রতি ১০ থেকে ১২ হাজার টাকা ভাড়া দাবি করছে। এতে সময়মতো ধান কাটতে না পেরে কৃষকরা চরম বিপাকে পড়েছেন।
কৃষক কালাম জানান, পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টির পানির কারণে অনেক ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত হারভেস্টার সরবরাহ, ভাড়া নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, প্রায় ২৪৫ হেক্টর জমির ফসল আংশিক এবং ৭০ হেক্টর সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়েছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category