• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
Headline
২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু সর্বকনিষ্ঠ হিসেবে ক্যারিয়ার সুপার স্ল্যাম জিতলেন আলকারাজ মিস ইউনিভার্স: সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা ব্রেন টিউমারের চিকিৎসার পর নাটকে ফিরেই বাজিমাত, তানিয়া বৃষ্টির প্রশংসায় দর্শকেরা জেনিফার লোপেজের গলায় ১৪৫ কোটি টাকার হীরার হার, নিরাপত্তায় চারজন শাহরুখকে চুপ করতে বলেছিলেন অনন্ত আম্বানি? ভিডিও ঘিরে আলোচনা

মিস ইউনিভার্স: সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা

Reporter Name / ৫ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

প্রভাত বিনোদন: চাইলেই অন্যদের মতো একই পথে হাঁটতে পারতেন সামিরা খান মাহি। তবে তা করলেন না। স্যুইমস্যুট প্রতিযোগিতা মিস ইউনিভার্সের অন্যতম চ্যালেঞ্জিং একটি পর্ব; যেখানে বোল্ড অবতারে প্রতিযোগীরা নিজেদেরকে উপস্থাপন করেন; বিশেষভাবে পরেন বিকিনি। তবে মাহি হাঁটলেন অন্য পথে; বেঁছে নিলেন ভিন্ন সাজ। পুরো শরীর ঢাকা ফিটিং নীল পোশাকে তার উপস্থিতি আলাদাভাবে নজর কেড়েছে; যা রীতিমতো প্রশংসা কুড়াচ্ছে নেটমাধ্যমে।
বাকিদের বিকিনি কিংবা দুই খণ্ডের সাঁতারের পোশাকে অংশ নিতে দেখা গেলেও মাহিকে দেখা গেছে ফুলহাতার পোশাকের এই ব্যতিক্রম লুকে। এর সঙ্গে ছিল নীল রঙের লম্বা কাপড়, যা হাঁটার সময় পেছনে ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। পুরো আয়োজনের সঙ্গে মিল রেখে তার পোশাক ও উপস্থাপনায় ছিল ভিন্নতা।
স্থানীয় সময় রবিবার রাতে এই পর্বের ছবি ও ভিডিও সামাজিকমাধ্যমে শেয়ার করেন মাহি। নিজের একটি পোস্টে তিনি লেখেন, মিস ইউনিভার্সের বিশ্বমঞ্চে সুইমস্যুট প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরে তিনি গর্বিত। আত্মবিশ্বাস, শক্তি ও আভিজাত্যের সঙ্গে দেশের প্রতিনিধিত্ব করছেন বলেও উল্লেখ করেন তিনি।
মাহির এই উপস্থিতি নিয়ে প্রশংসা সামাজিক মাধ্যমে। একজন লিখেছেন, বিকিনি ছাড়াও বিশ্বমঞ্চে নিজের দেশকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব, মাহি তা দেখিয়ে দিয়েছেন। মাহির ছবির মন্তব্যের ঘরেও দেখা গেছে প্রশংসা। একজন লিখেছেন, ‘বাংলাদেশের হয়ে সেরা সুইমস্যুট ওয়াক’।
এর আগে ন্যাশনাল কস্টিউম পর্বে ভিন্নভাবে বাংলাদেশকে তুলে ধরেছিলেন সামিরা খান মাহি। ‘মাদারহুড—আ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ শিরোনামে মাতৃত্বকে উপজীব্য করে ঐতিহ্যবাহী শাড়িতে নিজেকে উপস্থাপন করেন তিনি। পোশাকের মধ্য দিয়ে মাতৃত্বের বার্তাও দেন তিনি।
উল্লেখ্য, ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন সামিরা খান মাহি। আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে এবারের আসরের গ্র্যান্ড ফিনালে। সেদিনই ঘোষণা করা হবে বিজয়ীর নাম এবং তার মাথায় পরিয়ে দেওয়া হবে মিস ইউনিভার্সের মুকুট।


আপনার মতামত লিখুন :
More News Of This Category