• রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
Headline
বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে নতুন ধরনের ভোগান্তিতে গ্রাহক তিতাসের জিয়ারকান্দি সরকারি প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন যুবদল কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে বাগেরহাটে আনন্দ মিছিল মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই সন্দ্বীপে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার বিশ্ব সমুদ্র দিবস: টেকসই ভবিষ্যতের জন্য সমুদ্র রক্ষায় হোক সবার অঙ্গীকার সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীকে স্পিকার আদ্-দ্বীনে মারা যাওয়া প্রতি শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির ঐতিহাসিক ছয় দফা দিবস আজ চট্টগ্রাম মেডিক্যালে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে ব্যবসায়ীকে গুলি করে টাকা ছিনতাই

Reporter Name / ১৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর এলাকায় জনতা ব্যাংকের সামনে দিনদুপুরে এক ব্যবসায়ীকে গুলি করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (৭ জুন) বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, ছিনতাইকারীদের গুলিতে মো. লোকমান নামের ‘মানি এক্সচেঞ্জ’ (মুদ্রা বিনিময়) ব্যবসায়ী আহত হয়েছেন। তাঁকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এক ব্যক্তির কাছ থেকে ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করছিল দুজন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ব্যক্তিকে গুলি করা হয়। তখন আশপাশে থাকা লোকজন ভয়ে দৌড়ে পালান। পরে গুলিবিদ্ধ ব্যক্তির কাছ থেকে ব্যাগ নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায় ওই দুই ছিনতাইকারী। ওই ব্যাগে কত টাকা ছিল, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে একাধিক মোটরসাইকেল ছিল। কারা এই ছিনতাইয়ের সঙ্গে জড়িত, তা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতিঝিল থানা-পুলিশের একটি সূত্র বলছে, লোকমানকে অনুসরণ করছিল ছিনতাইকারী চক্রটি। জনতা ব্যাংকের সামনে আসামাত্রই একটি মোটরসাইকেলে দুজন এসে লোকমানের গতি রোধ করে। এরপর গুলি করে ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়। তবে ওই ব্যাগে ঠিক কত টাকা ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category