• সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
Headline
পাথরঘাটায় প্রবাসী ১০ লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার আত্মসাত, জীবিত স্বামীকে মৃত দেখিয়ে অন্যত্র বিয়ে! পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির সমঝোতায় নাখোশ ইরানের কট্টরপন্থীরা বিহারে খান স্যারের কোচিং সেন্টারে হামলাকারি নেপালে অস্বাভাবিক মৃত্যু ট্রাম্পের জন্মদিনে হোয়াইট হাউসে ‘খাঁচায় লড়াই’-এর আয়োজন, সমালোচনা অর্থনীতিতে ধাক্কা, যুক্তরাজ্যে কমছে স্থায়ী কর্মী নিয়োগ ইরান–যুক্তরাষ্ট্র চুক্তিকে স্বাগত বিশ্বনেতাদের নিউজিল্যান্ডে একটি ফলের দোকানে অর্ধেক হলুদ–অর্ধেক লাল, এ কেমন আপেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তিকে ‘কৌশলগত পরাজয়’ হিসেবে দেখছেন ইসরায়েলি ডানপন্থীরা যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিমান দুর্ঘটনায় চালক ও ১১ যাত্রীর সবাই নিহত

মধ্যপ্রাচ্যে ইলন মাস্কের স্টারলিংক ও এক্সকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের

Reporter Name / ১৯ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক, এক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করার হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, মাস্কের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। এ কারণে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট সেবা, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এবং তার অন্যান্য ব্যবসায়িক স্বার্থকে লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স জানিয়েছে, ইরানের বিরুদ্ধে পরিচালিত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন উচ্চ প্রযুক্তিনির্ভর সামরিক অভিযানে মাস্কের প্রতিষ্ঠানগুলো সক্রিয় ভূমিকা রাখছে। ড্রোন এবং চালকবিহীন সামুদ্রিক যানসহ বিভিন্ন সামরিক প্রযুক্তি ব্যবহারে এসব প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সহায়তাও রয়েছে। মাস্কের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর প্রত্যক্ষ সহযোগিতায় যুক্তরাষ্ট্র এমন কিছু সামরিক অভিযান পরিচালনা করেছে, যা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল। আর তাই স্টারলিংকের আঞ্চলিক ভূ-স্টেশনমহ পশ্চিম এশিয়ায় ইলন মাস্কের মালিকানাধীন সব অর্থনৈতিক স্বার্থকে সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ইলন মাস্কের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইরানের হামলার হুমকি নতুন নয়। চলতি বছরের শুরুতে দেশটির সামরিক বাহিনী প্রচলিত সামরিক অবকাঠামোর পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানকেও সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছিল। এ তালিকায় মেটা, গুগল, অ্যাপল, মাইক্রোসফট, ইনটেল, ওরাকল, এনভিডিয়া, প্যালান্টির, বোয়িং এবং টেসলার মতো প্রযুক্তিপ্রতিষ্ঠানও রয়েছে।
প্রসঙ্গত, এপ্রিল মাসের শুরুতে বাহরাইনে অবস্থিত অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ডেটা সেন্টারে ড্রোন হামলা চালিয়েছিল ইরান। হামলার ফলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার পাশাপাশি বেশ কিছু প্রযুক্তি অবকাঠামো ও যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল ডেটা সেন্টারগুলোর।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া


আপনার মতামত লিখুন :
More News Of This Category