• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
Headline
আলাদা ইসলামিক দেশ গঠনের আগ পর্যন্ত লড়াইয়ের ঘোষণা থাই বিচ্ছিন্নতাবাদীদের মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের সৌদির অধীনে হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে আঞ্চলিক দেশগুলো সৌদি আরব–হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা ব্যাংকিংয়ে নৈতিকতা ফেরাতে রাষ্ট্র ও ধনিক গোষ্ঠীর যোগসূত্র ছিন্ন করতে হবে: মাহবুব উল্লাহ সরকারি চাকরিতে গাড়িসুবিধা ছাড়া সর্বোচ্চ বেতন হবে প্রায় আড়াই লাখ টাকা উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কাজ করেন প্রয়াত উদ্যোক্তা সৈয়দ মনজুর এলাহীর পৌনে ৩১ লাখ শেয়ার পেলেন ছেলে-মেয়ে তোপের মুখে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক জিম র‌্যাটক্লিফ

পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস পালন

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

মো. বাবুল শেখ,পিরোজপুর : পিরোজপুরে বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলা অডিটোরিয়ামে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আইএসআইজিওপি (ISIGOP) প্রকল্পের উদ্যোগে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভাস্থলে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আঞ্চলিক সমন্বয়কারী ফারুক রহমান এবং সঞ্চালনা করেন মইনুল আহসান মুন্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার এবং যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবদুল হাই মল্লিক। এছাড়া কৃষিবিদ মো. ফিরোজ খান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক রহিমা বেগম, সিনিয়র সাংবাদিক ফসিউল ইসলাম বাচ্চু, নারী নেত্রী খালেদা আক্তার হেনাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা বলেন, প্রবীণরা সমাজের অভিজ্ঞতা, জ্ঞান ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ ধারক। তাদের প্রতি সম্মান, ভালোবাসা ও নিরাপত্তা নিশ্চিত করা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব। প্রবীণ নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রবীণদের অধিকার সংরক্ষণ এবং নির্যাতনমুক্ত, মানবিক সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।
দিবসটি উপলক্ষে গত ১৩ জুন সরকারি সোহরাওয়ার্দী কলেজে বিভিন্ন সচেতনতামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবারের অনুষ্ঠানে ওই প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। এছাড়া অনুষ্ঠানে প্রবীণদের অধিকার, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও নির্যাতন প্রতিরোধ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৭টি তথ্য ও সচেতনতামূলক স্টল স্থাপন করা হয়। স্টলগুলোতে বিভিন্ন তথ্যচিত্র, প্রকাশনা ও প্রদর্শনীর মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category