আনোয়ার হোসেন নয়ন, টাঙ্গাইল: টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ-এর সাথে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে পরিচিতি, মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচিতি, মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ টাঙ্গাইলের সার্বিক উন্নয়ন কার্যক্রম, জনসেবা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাইম টিভির স্টাফ রিপোর্টার ও সংগঠনের জেলা শাখার সভাপতি মোঃ আরিফুর রহমান, ডিবিসি নিউজ টেলিভিশন সম্প্রচার ও প্রকৌশলী বিভাগের সহকারী ব্যবস্থাপক মোঃ অরেসুল ইসলাম (রাসেল), দৈনিক আমাদের সময়, দ্য ডেইলি এক্সপ্রেসের জেলা প্রতিনিধি ও সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামীম আল মামুন, এনপিবি নিউজের জেলা প্রতিনিধি মো.মুক্তার হোসেন, দৈনিক মজলুমের কন্ঠ স্টাফ রিপোর্টার এরশাদ মিয়া, দৈনিক চৌকসের জেলা প্রতিনিধি জহির আহমেদ, দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন নয়ন, সাপ্তাহিক সমাজচিত্রের স্টাফ রিপোর্টার সোহেল রানা, দৈনিক কালের স্রোতের স্টাফ রিপোর্টার সুমন মিয়া, দৈনিক দিক দিগন্তের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি মাসুম খান, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার সবুজ আহমেদ, দৈনিক জনতার খবরের জেলা প্রতিনিধি বাবুল মিয়া, দৈনিক যুগ-যুগান্তরের প্রতিনিধি তানিয়া ইসলাম, দৈনিক চৌকসের টাঙ্গাইল সদর প্রতিনিধি মো.শহিদুল ইসলাম টিটু, সাপ্তাহিক সমাজচিত্রের স্টাফ রিপোর্টার শুভ খন্দকার, যুগ যুগান্তরের জেলা প্রতিনিধি তানিয়া ইসলাম, দৈনিক তথ্যানুসন্ধানের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম সহ প্রশাসনের কর্মকর্তা ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট, অনলাইন ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।