• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
Headline
হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের পর যান চলাচল স্বাভাবিক বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে মাঠে নামবেন মুস্তাফিজ জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’ নেপাল প্রিমিয়ার লিগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ১০ ক্রিকেটার চ্যাম্পিয়নস লিগে এমবাপের রেকর্ড ভাঙলেন ইয়ামাল নিলামে উঠছে মেসিদের সেই বিশ্বকাপ ট্রফি শীর্ষস্থানের কোনো মানে নেই, চ্যাম্পিয়ন হবে শুধু একটি দল : পিএসজি কোচ মাঠে ফুটবলারের মৃত্যুতে সমবেদনা জানালেন মেসি-এমবাপে মানুষের হৃদয়ে আজও বেঁচে আছেন ‘প্লেব্যাক সম্রাট’ এন্ড্রু কিশোর নিজের সাক্ষাৎকার নিয়ে এক অদ্ভুত অস্বস্তির কথা জানালেন শবনম ফারিয়া

জানুয়ারিতে বাংলাদেশে আসছে ভারত, সম্ভাবনা ‘শতভাগ’

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : বাংলাদেশের ভারত সফর পিছিয়েছে কয়েকবার। সবশেষ চলতি বছরের আগস্টে বাংলাদেশে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেপ্টেম্বরের শুরুতে সাদা বলের সিরিজ হওয়ার কথা থাকলেও সেটি হয়নি। পরে জানা গেছে, আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত।
এবার সেই বিষয়ে বিস্তারিত জানা গেল। দুই বোর্ডের সঙ্গে নিয়মিত আলাপচারিতা চলছে এই নিয়ে। বিসিবির একজন শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন এই সিরিজ হওয়ার সম্ভাবনা শতভাগ। তিনি বলছিলেন, ‘আমরা শতভাগ আশাবাদী জানুয়ারির সিরিজ নিয়ে। একদম শুরুর দিন থেকেই পরিকল্পনা হচ্ছে। সাদা বলের ৬ ম্যাচ হবে, দুই ভেন্যুতে।’
২০২৫ সালের আগস্টে বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতের। তবে পরবর্তীতে সিরিজটি পিছিয়ে ২০২৬ সালের সেপ্টেম্বরে নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারি মাসে বিসিবি ঘোষণা করেছিল, ঢাকা ও চট্টগ্রামে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আসবে ভারত। তবে বিসিসিআইয়ের পক্ষ থেকে এই সফরও স্থগিত হয়ে যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category